• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে উপজেলা আওয়ামীলীগের ৮ নেতাকর্মীর পদত্যাগ

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Dec 2017   Monday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় আবারও আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পদত্যাগ করেছেন। উপজেলায় এ পর্যন্ত দু’দফায় মোট ১০ নেতাকর্মীর পদত্যাগের খবর পাওয়া গেছে। 

 

সোমবার এক বিজ্ঞপ্তিতে স্বাক্ষর সম্বলিত পদত্যাগকারী নেতারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সূচী জীবন চাকমা, কেংড়াছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ শাখার সভাপতি বীরসেন চাকমা, সাধারণ সম্পাদক, মিটন চাকমা, সদস্য রিগ্যান চাকমা (কালোক্কা), অঢেল চাকমা ,আল্পনা চাকমা এবং উপজেলা কৃষক লীগের সদস্য মিহির লাল চাকমা।


পদত্যাগকৃত নেতারা প্রেস বিজ্ঞপ্তিতে ব্যক্তিগত সমস্যার কারণে পদত্যাগ করেছেন। তবে তারা এখনও পদত্যাগ পত্রের গৃহিত কপি পাননি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন।


এদিকে পদত্যাগাকারী উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সমতোষ চাকমা জানান তার পদত্যাগের বিষয়টি পত্রিকায় প্রকাশের জন্য পদত্যাগ পত্রের কপি উপজেলা প্রেস ক্লাবে দাখিল করেছেন।


উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অংশে প্রু মার্মা (বেলাল) স্বীকার করে জানান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমতোষ চাকমা ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় দলীয় নিয়ম অনুযায়ী পদত্যাগ করেছেন।


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সাইদুল ইসলামের সাথে ফোনে কথা বলে তিনি জানান, ২/৩ জন পদত্যাগপত্র পত্র নিয়ে এসেছিলেন। কিন্তু তার গ্রহন করা হয়নি। কারণ জেলা আওয়ামীলীগ থেকে সিদ্ধান্ত ছাড়া এখন পদত্যাগপত্র না নেওয়ার জন নিষেধ রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ