• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

বিলাইছড়িতে আওয়ামীলীগের আরও ১৪ জন নেতাকর্মীর পদত্যাগ

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2017   Wednesday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৪ নেতা-কর্মী পদত্যাগ করেছেন। উপজেলায় এ পর্যন্ত তিন দফায় ২৪ জন নেতাকর্মী পদত্যাগ করলেন।


বুধবার বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের শাখা ও অঙ্গ সংগঠনের ১৪ জনের স্বাক্ষর করা পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


প্রেস বিজ্ঞপ্তিতে পদত্যাগকারী নেতাকর্মীরা হলেন, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য দেবব্রত চাকমা, কেংড়াছড়ি ৪নং ওয়ার্ড সদস্য নিহার রঞ্জন চাকমা, উপজেলা মহিলা আ’লীগের সদস্য সুমিতা চাকমা, উপজেলা আ’লীগের সদস্য স্বপন চাকমা, কেংড়াছড়ি ৭নং ওয়ার্ড সভাপতি জ্যোতিময় দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক সুনীল কান্তি চাকমা, উপজেলা শ্রমিক লীগের ভূমি ও আইন বিষয়ক সম্পাদক শান্তিলাল চাকমা, সদস্য শান্তিব্রত চাকমা, উপজেলা কৃষক লীগের সদস্য প্রিয় কুমার চাকমা, আ’লীগের সাধারণ সদস্য (কার্ডধারী) আরেশ চাকমা ও মঞ্জু চাকমা, আ’লীগের সদস্য বিমল চাকমা, বর্ণলাল চাকমা এবং উপজেলা কৃষক লীগের তথ্য ও প্রচার সম্পাদক নির্মল চাকমা।


প্রেস বিজ্ঞপ্তিতে পদত্যাগকারীরা ব্যক্তিগত সমস্যার কারণে পদত্যাগ করেছেন বলে দাবী করেছেন। তবে পদত্যাগকারীরা এখনও পদত্যাগ পত্রে গৃহিত কপি পাননি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন।


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সাহীদুল ইসলাম এর সাথে  যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের অনেক কর্মী স্থানীয় রাজনৈতিক দলের চাপের কারণে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। কিন্তু এ ক্ষেত্রে তাদের নিয়ম হচ্ছে যে কোন সদস্য পদত্যাগ পত্র জমা দিলে সভার মাধ্যমে সিদ্ধান্ত  নিয়ে জেলা কমিটিতে পাঠানো হয়। এরপর জেলা কমিটির অনুমোদনক্রমে পদত্যাগ কার্যকর করা হয়ে থাকে। কিন্তু নিয়ম সংগতভাবে কোন সদস্য পদত্যাগ করছেন না। আর কিছু সদস্যকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অনেক আগে সদস্যচ্যুত করা হয়েছে। অথচ তারাও এখন পদত্যাগ পত্র নিয়ে আসছেন।

 

এদিকে,এ অভিযোগের ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) বিলাইছড়ি উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমার সাথে যোগাযোগ করা তিনি জানান,আওয়ামী লীগের কোন সদস্য পদত্যাগ করছেন কি, করছেন না, সেটা আমরা জানি না। সেটা তাদের দলীয় ব্যাপার। কিন্তু তাদের সদস্য পদত্যাগের ভরাডুবিতে জেএসএসকে দায়ী করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ