• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2018   Monday

জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় পার্টির জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আরফান আলী। সংগঠনের জেলা শাখার আহ্বায়ক আলহাজ মাওলানা শাহাজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সদস্য সচিব প্রজেশ চাকমা।

 

বক্তব্যে দেন রেজাউল করিম মিন্টু, নেয়াজ উদ্দীস সরদার, মোঃ আলাউদ্দিন, মোঃ মফিজ উদ্দীন, বিমল চন্দ্র চাকমা,আশোক তালুকদার, এমরান হোসেন এমরান, মোঃ হারুনুর রশীদ, সানু মারমা, মোঃ নাছের উদ্দিন, দেবী প্রসাদ দেওয়ান, বিটু দেওয়ান। এছাড়া অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বক্তব্যে দেন কবিতা ত্রিপুরা, আলোময় চাকমা, ইসমাইল হোসেন, মির্জা মাসুদ রানা, লোকমান হোসেন, কামরুল ইসলাম, চন্দন বড়ুয়া প্রমূখ।


সভা পরিচালনা করেন জেলা যুব সংহতির সাধারন সম্পাদক ফিরোজ তালুকদার। সাংগঠনিক বক্তব্যে পেশ করেন জেলা যুগ্ন আহ্বায়ক সুশান্ত দেওয়ান বাবুরাম।


আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত ২৭ বছর ধরে এরশাদের নয় বছর শাসনামলে বাংলাদেশের জন্য একটি সোনালী অধ্যায় ছিল। তিনি সারা দেশে বেকার যুব সমাজের কর্মসংস্থান, ছিন্নমূল ছেলে-মেয়েদের জন্য পটকলি ট্রাষ্ট, যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন, শিল্প প্রতিষ্ঠানে বৈদেশিক বানিজ্য প্রসার,আইন-শৃংখলাসহ স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, বিভিন্ন পেশাজীবি মহলের কর্মসংস্থান সৃষ্টি,শহর উন্নয়নে নাগরিক সুবিধা প্রদান এবং ৬৮ হাজার গ্রাম বাংলা মানুষের ভাগ্য উন্নয়নে উপজেলা পরিষদ বাস্তবায়ন করেছেন।


বক্তারা আরো বলেন, পার্বত্য সমস্যাকে রাজনৈতিক সমস্যা হিসেবে চিহিৃত করে সকল জাতিসত্বার অধিকার নিশ্চিত করার প্রয়াসে স্থানীয় সরকার পরিষদ প্রতিষ্ঠান করেছেন জাতীয় পার্টির প্রধান এরশাদ। যা বর্তমানে জেলা পরিষদ হিসেবে নামকরণ করা হয়েছে।


বক্তারা বর্তমান সময়ের প্রয়োজনে ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষ ও নগরবাসী আগামী দিনে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির সরকার গড়তে চায়। এ জন্য দলকে সুসংগঠিত করে আগামী সংসদ নির্বাচনে প্রার্থীকে জয়যুক্ত করতে সবাকে ভূমিকা রাখার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ