• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লক্ষ্মীছড়িতে পিসিপি’র বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2017   Wednesday

 শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত অগণতান্ত্রিক সার্কুলার প্রত্যাহারসহ পিসিপির উত্থাপিত ৮দফা বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার লক্ষ্মীছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) লক্ষ্মীছড়ি থানা শাখা।

 

পাহাড়ি ছাত্র পরিষদ লক্ষ্মীছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক নয়ন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মঙ্গলবার দুপুর ১টায় দেওয়ানপাড়া প্রাথমিক বিদ্যালয় সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মাস্টার পাড়া ঘুরে আবার দেওয়ান পাড়া প্রাথমিক বিদ্যালয় বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন পিসিপি খাগড়াছড়ি জেলা শাথার তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভাশীষ চাকমা ও লক্ষ্মীছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক নয়ন চাকমা। এছাড়া মিছিল ও সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের লক্ষ্মীছড়ি থানা শাখার সভাপতি রেশমি মারমা ও গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি থানা শাখার সভাপতি রিপন চাকমা উপস্থিত ছিলেন।

 

সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে সকল শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং নানিয়রচর কলেজের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত অগণতান্ত্রিক সার্কুলার প্রত্যাহারসহ পিসিপি’র উত্থাপিত ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ