• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

অবশেষে সাত দিন পর নৌ-যান চলাচল শুরু
জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদকের পদত্যাগ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2017   Wednesday

জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমথ কান্তি চাকমা পদত্যাগের খবর পাওয়া গেছে।

 

এদিকে, জুরাছড়ি উপজেলায় অবশেষে সাত দিন পর নৌ-যান চলাচল শুরু হয়েছে। প্রশাসনের সহযোগীতায় বুধবার সকালে রাঙামাটি থেকে এবং উপজেলা থেকে যথারীতি লঞ্চ ছেড়েছে।

 

জানা যায়, মঙ্গলবার জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমথ কান্তি চাকমা উপজেলা আওয়ামী লীগের সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। এ নিয়ে এ পর্যন্ত জুরাছড়ি উপজেলা আওয়ামী আওয়া, মহিলা লীগ, শ্রমিক লীগ, ছাত্র লীগ, সেচ্ছা সেবক লীগের ৩২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। এছাড়া কৃষক লীগ সম্পূর্ন বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

 

মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রমথ কান্তি চাকমা তার পদত্যাগের বিষয়ে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান । তিনি পদত্যাগে দীর্ঘ দিন যাবত ডায়াবেটিস রোগ ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেন।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবর্তক চাকমা সাধারণ সম্পাদকের  পদত্যাগের বিষয়ে সত্যতা স্বীকার করেছেন।

 

এদিকে জুরাছড়ি উপজেলায় ১৩ নভেম্বর অঘোষিতভাবে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। কে বা কারা মুঠোফোনে একাধিক চালকের লঞ্চ ও দেশীয় ইঞ্জিন চালিত বোট না চালাতে হুমকি দেয়া হয়। এতে নিরাপত্তাজনিত কারণে উপজেলায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখে চালকরা। স্থানীয় কৃষকদের স্থানীয় ভাবে উৎপাদিত কাচামাল শাক-সবজি সঠিক সময়ে রাঙামাটি ও সুভলং বাজারে বিক্রি করতে না পারায় লোকসানের মূখে পড়তে হয়েছে।

 

জুরাছড়ি থানা ইনচার্জ মোঃ আব্দুল বাছেদ জানান, নিবিগ্নে সকল সড়ক ও নৌযান চলাচল করার লক্ষ্যে প্রশাসন সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করেছে। এছাড়া মুঠোফোনে হুমকিদাতাদের চিহিৃত করে দ্রুত আইনের আওয়াতায় আনা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ