• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে আরএইচস্টেপের প্রজনন স্বাস্থ্য সেবা নিয়ে নিরলস কাজ চলছে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2017   Thursday

বৃহস্পতিবার কাপ্তাইয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার উন্নয়ন বিষয়ক এক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং এন্ড এডুকেশন প্রোগ্রাম(আরএইচস্টেপ) ও ইউবিআর এর উদ্যোগে চন্দ্রঘোনা খ্রিষ্টান মিশন হাসপাতাল সভা কক্ষে অবহিত করন সভায়ত সভাপতিত্ব করেন মিশন হাসপাতালের উপ-পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম। বিশেষ অতিতি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার ওসি (তদন্ত) নরুল আলম, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদের আহম্মদ, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান চিকিৎসক কর্মকর্তা ডাঃ নিতিশ চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন, আরএইচস্টেপ এর উপজেলা ম্যানেজার মুশফিকুর রহমান। মূল বিষয় তুলে ধরে গুরত্বপূর্ণ বক্তব্য রাখেন,ইউবিআর এর প্রথম পর্বের উপজেলা ম্যানেজার সিমসং চাকমা, সৌমেন খিয়াং, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া প্রমূখ। স্বাগত বক্তব্যে আরএইচস্টেপ এর ম্যানেজার মুশফিকুর রহমান বলেন, মূলত আরএইচস্টেপ নারী পুরুষ এবং কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিয়ে কাজ করে আসছে।


ট্রেইনার রিমি চাকমা অতিথিদের বিষয়টি অবহিত করনের লক্ষ্যে বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরনে বাংলাদেশ শিশু স্বাস্থ্য বিষয়ে উল্লেখযোগ্য ও মাতৃৃমৃত্যু হ্রাস করনে কিছুটা অগ্রগতি হলেও যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষায় তেমন কোন অগ্রগতি নেই বললেই চলে। বাংলাদেশে মোট জনসংখ্যার ৩৩ শতাংসের বয়স ১০-২৪ বছর। এই বিশাল জনগোষ্ঠী শিক্ষার অভাব, লিঙ্গ বৈষম্য, অল্প বয়সে বিয়ে, যৌতুক, চিকিৎসার অভাবসহ নানাবিধ সমস্যা ও সংকটে পড়ে সম্ভাবনাময় জীবনকে অনিশ্চিত করে তুলছে। যা দেশের সুষ্ঠু ও সুন্দর বিকাশে অন্তরায় হয়ে দাড়িয়েছে।

 

দেশে ১৮ বছর হওয়ার আগেই ৭৮শতাংশ কিশোরীর বিয়ে হয়ে যায়। ৬৯ শতাংশ কিশোরী ১৯ বছর বয়সে সন্তান জন্ম দেয়। এতে মাতৃ এবং শিশু মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। কিশোর কিশোরী ও তরুন তরুনীদের মাঝে যৌন প্রজনন স্বাস্থ্য সর্ম্পকে ধারনা খুবই কম। এই অজ্ঞাতার কারনে তারা ঝুকিপূর্ণ কাজে নিজেদের ঠেলে দিচ্ছে। পারিবারিকভাবেও যৌন প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ে কিশোর কিশোরী এবং তরুন তরুনীদের সাথে কোন রকম তথ্য আদান প্রদান করা হয় না। যৌন প্রজনন স্বাস্থ্য সেবা বিষয় সর্ম্পকে সচেতনাতায় তাদের অনিশ্চিত পথ থেকে ফেরাতে পারে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ