• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

প্রধানমন্ত্রীর সাথে সন্তু লারমার বৈঠক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2018   Tuesday
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু ) লারমার মধ্যে বৈঠক হয়েছে। প্রায় পৌনে দু’ঘন্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

 

বৈঠকে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির আগ্রগতিসহ পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্র জানিয়েছে।

 

বৈঠকে রাঙামাটি আসনের সংসদ সদস্য উষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সামরিক সচিব উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

 

অপর একটি সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম চুক্তির কোন কোন ধারাগুলো বাস্তবায়িত হয়েছে এবং কোন ধারাগুলো অবাস্তবায়িত রয়েছে সে বিষয়ে মৌখিক ও লিখিতভাবে আলোচনা হয়েছে।

 

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ  দুই যুগেরও বেশী সময় ধরে চলা সশস্ত্র সংঘাত অবসানের লক্ষ্যে তৎকালীন আওয়ামীলীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে  ১৯৯৭ সালের ২ডিসেম্বর পার্বত্য চুক্তি সই হয়। চুক্তি স্বাক্ষরের ২০ বছর পূর্তিতে পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে চুক্তি সম্পাদনকারী দুটি পক্ষের ভিন্ন মত দেখা দেয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(পিসিজেএসএস) দাবী পার্বত্য চুক্তির মৌলিক বিষয়সমূহের মধ্যে দুই-তৃতীয়াংশ বিষয়ই অবাস্তবায়িত অবস্থায় রয়েছে। তবে সরকার পক্ষ থেকে পার্বত্য চুক্তির ৭২ ধারার মধ্যে ৪৮ ধারা পূর্নাঙ্গভাবে বাস্তবায়িত হয়েছে, ১৫টি ধারা আংশিক বাস্তবায়িত হয়েছে। বাকী ৯টি ধারা বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে বলে দাবী করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ