• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে ডায়াবেটিস্ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2014   Friday

ডায়াবেটিস্ বিষয়ে গণসচেতনতা ও এর প্রতিরোধ সম্পর্কে অবহিতকরণ বিষয়ক সেমিনার গতকাল শুক্রবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি ডায়াবেটিক এসোসিয়েশনের উদ্যোগে জেলা সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  মেমিনোরে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খান, সিভিল সার্জন ড: মো: মোস্তাফিজুর রহমান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাহাবুবুর রহমান প্রমূখ।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকাস্থ বারডেম হার্ড অব দ্যা ডিপার্টমেন্ট অব এনডকরিনোলোজির প্রফেসার এমডি ফারুকী পাঠান। সেমিনারে জেলার প্রায় ৩০ জন কর্মরত চিকিৎসক অংশ নেন।

 প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, ডায়াবেটিস্ রোগ একটি জটিল সমস্যা। সচেতনতা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। জনগন যদি সচেতন না হলে জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাই প্রত্যেক মানুষকে ডায়াবেটিস্ পরীক্ষা করাতে হবে। নিয়মিত শারীরিক ব্যায়াম ও খাদ্যাভ্যাসে পরিবর্তন ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে।

তিনি আরও বলেন ডায়াবেটিস্ রোগে আক্রান্ত হলে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শক্রমে ঔষুধ সেবন করতে হবে। তিনি সম্প্রতি রাঙ্গামাটিতে অনেক শূন্যপদে ডাক্তার নিয়োগ দান করায় প্রধানমন্ত্রীকে ধন্যাবাদ জ্ঞাপন করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ