• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

আলীকদমে দুই দিনব্যাপি ম্যালেরিয়া বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2014   Wednesday

বান্দরবানের আলীকদম উপজেলায় এনজেড একতা মহিলা সমিতির উদ্যোগে বুধবার দুই দিনব্যাপি ম্যালেরিয়া বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সেনা বাহিনীর আলীকদম জোন কমান্ডার মেজর আল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরীনা আক্তার ও চৈক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন। এতে রিসোর্স পার্সন ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. মোখলেছুর রহমান।

স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে পল্লী চিকিৎসকদের নিয়ে এন জেড একতা মহিলা সমিতির উদ্যোগে দিনব্যাপি ম্যালেরিয়া বিষয়ের ওপর প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. মোখলেছুর রহমান, এন জেড একতা মহিলা সমিতির উপজেলা প্রকল্প ব্যবস্থাপক শেখ আহমদ ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসুচির প্রকল্প ব্যবস্থাপক মো. ইসমাইল। দুই দিনের অনুষ্ঠানে পল্লী চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি এলাকায় ম্যালেরিয়া প্রকোপ ছড়িয়ে পড়েছে উল্লেখ করে ওয়ার্কশপে বক্তারা বলেন, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ করা স্বাস্থ্য বিভাগের একার পক্ষে দুঃসাধ্য ব্যাপার। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে ম্যালেরিয়া রোগি ভাল হয়। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ম্যালেরিয়া নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পল্লী চিকিৎসকসহ সকলের সমন্বয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ