• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

আলীকদমে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ১৫ হাজার ৮০০ শিশুকে টিকা দেওয়া হবে

দেশমনি তঞ্চঙ্গ্যা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2014   Thursday

বান্দরবানের আলীকদম উপজেলায় ২৫ জানুয়ারী থেকে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আওতায় ১৫ হাজার ৮৩৮ জন শিশুকে টিকা প্রদান ও ৭ হাজার ৬১১ জন শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের হাম দূরীকরণ, রুবেলা রোগ নিয়ন্ত্রণ ও দেশ পোলিওমুক্ত করতে এ কর্মসুচি পালিত হচ্ছে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়, এ টিকাদান ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়স শিশুদের এক ডোজ হাম-রুবেলা (এমআর) টিকাদান এবং ৫ বছরের কম বয়স শিশুদের দুই ফোটা করে এক ডোজ পোলিও টিকা খাওয়ানো হবে। আলীকদম উপজেলায় দুইটি ইউনিয়নে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আওতায় ১৫ হাজার ৮শত ৩৮ জন শিশুকে এমআর টিকাদান ও ৭ হাজার ৬শত ১১ জন শিশুকে দুই ফোটা করে পোলিও টিকা খাওয়ানো হবে। জাতীয় ও নিয়মিত যে কোনো টিকাদান কর্মসুচিতে হাম, হাম-রুবেলা টিকাদান ও পোলিও টিকা খাওয়ানো হয়ে থাকলেও চলমান টিকাদান ক্যাম্পেইনে প্রাপ্য অনুযায়ী শিশুদের এমআর টিকা প্রদান ও পোলিও টিকা খাওয়ানো হবে।

টিকাদান ক্যাম্পেইনে সংশ্লিষ্টরা জানান, হাম ও রুবেলা একটি ভাইরাসজনিত সংক্রামক ব্যাধি। রোগ নিরীক্ষণ তথ্য মতে, বর্তমানে এ দেশে হাম ও রুবেলা ভাইরাসে ১৫ বছরের কম বয়সী ৮৪ ভাগ শিশুই আক্রান্ত হচ্ছে। রুবেলা ভাইরাসে গর্ভবতী মায়েরা প্রথম তিন মাসে শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে মা থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে। সে ক্ষেত্রে গর্ভপাত, গর্ভের শিশু মৃত্যুর কিংবা জন্মগত জটিলতা শিকার হতে পারে। এর থেকে মুক্তি পেতে সঠিক সময়ে শিশুদের হাম-রুবেলা টিকাদান অত্যাবশ্যক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজি (এমটি-ইপিআই) রুপন কান্তি চৌধুরী বলেন, উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে ৪২টি বিদ্যালয়, ৪৮টি অস্থায়ী ও একটি স্থায়ী টিকাদান কেন্দ্রে ১৫ বছেরর কম বয়সী সকল শিশুদের কর্মসুচি মোতাবেক টিকা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. মোখলেছুর রহমান বলেন, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সমাপ্তির লক্ষ্যে বিভিন্ন শ্রেণির মানুষের সাথে সভা করে উদ্বুদ্ধ করা হয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ