• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

আলীকদমে হেলিকপ্টারযোগে ভিটামিন এ ক্যাম্পেইন

আলীকদম প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Apr 2014   Sunday

 

 

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে বান্দরবানের আলীকদমে দুর্গম এলাকায় তিনটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

রোববার আলীকদম জোন সদরের হেলিপ্যাড থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে মেডিকেল টিমের সদস্যরা দূর্গম এলাকায় শিশুদের ভিটামিন এ ক্যাপস্যুল ও কৃমি নাশক বড়ি খাওয়ানোর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১ এপ্রিল থেকে দেশব্যাপি জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হয় এবং ৫ এপ্রিল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হয়। স্বাস্থ্য বিভাগ দুর্গমের কুরুকপাতা, পোয়ামূহুরী ও বোলাই পাড়া কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে তিনটি মেডিকেল টিম পাঠিয়েছে।

জানা গেছে, তিনটি কেন্দ্রে ৫ বছর কম বয়সী ১ হাজার ৩৯ জন শিশুকে কৃমি নাশক বড়ি ও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ভিটামিন এ ক্যাপস্যুল খাওয়ানো হবে। এর মধ্যে ২ থেকে ৫ বছর কম বয়সী ৬২০ জন শিশুকে কৃমি নাশক বড়ি ও ৬ মাস থেকে ৫ বছর কম বয়সী ৪১৯ জন শিশুকে ভিাটামিন এ ক্যাপস্যুল খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. মোখলেছুর রহমান বলেন, যোগাযোগের অসুবিধার কারণে দূর্গম এলাকায় জাতীয় কর্মসুচিগুলোতে হেলিকপ্টার ব্যবহার করা হয়।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ