• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

আগামী ৫ এপ্রিল রাঙামাটিতে ৮৫ হাজার ৩২৬ শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2014   Wednesday

আগামী ৫ এপ্রিল সারাদেশের ন্যায় রাঙামাটিতে ৬ থেকে ১১ মাস এবং ১২থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ আওতায় এ জেলায় মোট ৮৫ হাজার ৩২৬ শিশুকে এই এ প্লাস ক্যাপুসল খাওয়ানো হবে।


মঙ্গলবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ৫ এপ্রিল উপলে আয়োজিত  রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় জেলা সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।



জেলা সিভিল সার্জন সন্মেলন কে আয়োজিত মতবিনিময় সভায় এ সময় সিভিল কার্যালয়ের কর্মকর্তা ডা.বিনোদ শেখর চাকমা উপস্থিত থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপর বিস্তারিত উপাস্থপনা করেন।

ডা. ডা. মোস্তাফিজুর রহমান আরও জানান, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায়  রাঙামাটি জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৭২৫ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৪ হাজার ৬০১ শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ৫ এপ্রিল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের দিনে জেলার ১ হাজার ৩৪৬টি কেন্দ্রে  এসব শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য ৩ হাজার ৬২৫ জন স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। এছাড়া এ কাজে ৩ শ ২৫জন মাঠকর্মী এ অনুষ্ঠানে জড়িত থাকবেন।

তিনি আরও জানান ওই দিন ৬থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে বছরে দু বার ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ