• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বরকলে পার্বত্য মহিলা সমিতি, যুব সমিতি ও পিসিপির সম্মেলন সম্পন্ন

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2015   Saturday

পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) ও পার্বত্য যুব সমিতির বরকল উপজেলা শাখার সন্মেলন শনিবার সম্পন্ন হয়েছে।

 

পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে বর্তমান সরকার সময় কালক্ষেপন করে যাচ্ছেন বলে অভিযোগ করে সন্মেলনে বক্তারা  বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না করে বরংসো চুক্তিকে নসাৎ করার নানা ষড়যন্ত্র করা হচ্ছে। এ ষড়যন্ত্রকে প্রতিহত করে চুক্তি বাস্তবায়ন ও আগামী দিনের অসহযোগ আন্দোলন জোরদার করতে ছাত্র-যুব ও নারী সমাজকে এগিয়ে আসার আহবান জানান।

 

বরকল মাল্টিপারপাস কমিউনিটি সেন্টারের আয়োজিত দিন ব্যাপী যৌথ সন্মেলনে পার্বত্য মহিলা সমিতির উপজেলা শাখার সভাপতি পূর্ণাদেবী চাকমার সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা শাখার সভাপতি উৎপল চাকমা। বক্তব্যে দেন পার্বত্য মহিলা সমিতির জেলা শাখার সহসাধারণ সম্পাদক জোনাকি চাকমা, পার্বত্য যুব সমিতির জেলা শাখার সাধারন সম্পাদক তাপস চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিপেশ চাকমা,পাহাড়ি ছাত্র পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রিন্টু চাকমা ,জনসংহতি সমিতির উপজেলা শাখার সহসভাপতি শ্যামরতন চাকমা, সাংগঠনিক সম্পাদক বিধান চাকমা, জনসংহতি সমিতির ছাত্র ও যুব বিষয়ক উপজেলা শাখার সাধারন সম্পাদক সমর বিকাশ চাকমা, পার্বত্য মহিলা সমিতির উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শকুন্তলা চাকমা, যুব নেতা বিশ্বজয় চাকমা ও ছাত্র নেতা নিউটন চাকমা। সম্মেলনে থানা মহিলা সমিতি যুব সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 সম্মেলন শেষে নব গঠিত থানা থানা মহিলা সমিতিতে শকুন্তলা চাকমাকে সভাপতি সুচরিতা চাকমাকে সম্পাদক ও সুচরিতা চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটিতে শপথবাক্য পাঠ করান জেলা মহিলা সমিতির সহসাধারণ সম্পাদক জোনাকি চাকমা। নব গঠিত থানা যুব সমিতিতে যামানি চাকমাকে সভাপতি মানসপ্রিয় চাকমাকে সাধারন সম্পাদক ও নিউটন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। নব কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা যুব সমিতির সাধারণ সম্পাদক তাপস চাকমা।

 

 নব গঠিত থানা পাহাড়ি ছাত্র পরিষদে ইতিময় চাকমাকে সভাপতি পুলিন চাকমাকে সম্পাদক ও লক্ষী মোহন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। নব গঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পাহাড়ি ছািত্র পরিষদ কেন্দ্রীয কমিটির সহ সভাপতি রিপেশ চাকমা।

 

গত ৭জানুয়ারী স্বরাস্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যে সিদ্বান্ত গ্রহন করা হয়েছে তার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সন্মেলনে বক্তারা বলেন, সরকার পার্বত্য চুক্তিকে লংঘন করে পাহাড়ি বিদ্বেষী  ও নগ্ন সাম্প্রদায়িক আচরণের বহিপ্রকাশ ঘটিয়েছেন। সরকারকে এ হীন আচরন পবির্তন করে পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ