• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের চিকিৎসার হাত বাড়িয়েছে কাপ্তাই উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jan 2018   Wednesday

হার্ট এবং ব্রেইন স্ট্রোকে  আক্রান্ত কাপ্তাই উপজেলার চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের চিকিৎসার্থে এগিয়ে আসলেন কাপ্তাই উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং ১৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসার শিক্ষক,ছাত্র ছাত্রী, পরিচালনা পর্ষদ ও অভিভাবকরা।

 

মঙ্গলবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস এর হাতে সংগ্রহিত ৬৭৬১০ টাকা তুলে দেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ,বিএন স্কুলের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্যাসুপ্রু মার্মা সহ রেজাউল করিমের পরিবারের সদস্যরা উপস্হিত ছিলেন।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান,দীর্ঘদিন ধরে হার্ট এবং ব্রেইন স্ট্রোকে আক্রান্ত প্রধান শিক্ষক রেজাউল করিমের চিকিৎসার্থে ব্যাক্তিগতভাবে তিনি এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বেতন থেকে সাহায্যের হাত প্রসারিত করেছেন। শুধুমাত্র এই অর্থ দিয়ে রেজাউল করিমের চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয় বিধায় তিনি উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষানুরাগী এবং বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান এবং সেই সাথে  সংগ্রহিত অর্থ দিয়ে রেজাউল করিমের সুচিকিৎসার জন্য পরিবারের সদস্যদের অনুরোধ জানান। চিৎমরম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুচাইন চৌধুরী জানান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চিকিৎসার্থে ইতিমধ্যে এই স্কুলের পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা নগদ অর্থ প্রদান করেছেন।

 

তিনি রেজাউল করিমের সুচিকিৎসার্থে সব ধরনের সহায়তা করবেন বলে জানান। কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ জানান, প্রধান শিক্ষক রেজাউল করিমের চিকিৎসার জন্য মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের টিফিনের অর্থ ও শিক্ষকদের বেতন হতে অর্থ তার পরিবারের কাছে প্রদান করা হয়েছে। তিনি সকল শিক্ষানুরাগীকে এগিয়ে আসার অনুরোধ জানান। উল্ল্যেখ যে, গত বছরের আগস্ট মাস হতে চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম হার্ট এবং ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।।

---হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ