• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে যুবলীগের নেতাকে গুলি করে আহতের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ-সমাবেশ

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jan 2018   Wednesday

রাঙামাটির বিলাইছড়ি ফারুয়া ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক বিশ্ব রায় তঞ্চঙ্গ্যাকে (৩২) গুলি করে আহতদের ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে বিলাইছড়ি উপজেলা যুবলীগ।


বিলাইছড়ি বাজারে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি অংশেপ্রু মার্মা (বেলাল)। সমাবেশে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজুর রহমানের (বাবলু রানা) সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুরেশ কান্Íি তঞ্চঙ্গ্যা এবং উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা প্রমুখ।সমাবেশে উপজেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।


সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, জেএসএস কর্তৃক এই অর্তকিতে সশস্ত্র হামলা চালানো হয়েছে। তারা আওয়ামীলীগকে নিচিহ্ন করতে এবং দলীয় নেতাকর্মীদের মনে ভীতি সঞ্চার ঘটানোর জন্য এই হামলা চালিয়েছে। বক্তারা আরো বলেন, প্রশাসন পূর্ববর্তী ঘটনার দোষী ব্যক্তিদের ধরতে না পারার কারণে তারা আজকে আবার এই ঘটনা ঘটানোর সুযোগ পেয়েছে।


বক্তারা শুক্রবারের মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা না হলে শনিবার (৬ জানুয়ারি) থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি করেন।

 

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ৩টায় উপজেলার ফারুয়া গোয়াইনছড়ি আর্য ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারে ঘুমানোর সময় ২০ থেকে ২৫ জন সশস্ত্র দুর্বৃত্ত এলোপাতারি গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় বিশ্বরায় তঞ্চঙ্গ্যাকে বিলাইছড়ি উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ