• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ফের রোববার সকাল-সন্ধ্যা অবরোধ ডেকেছে ইউপিডিএফ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2018   Saturday

নিহত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর নেতা মিঠুন চাকমাকে হত্যার প্রতিবাদে অবরোধ চলাকালে পিকেটারদের উপর টিয়ারসেল নিক্ষেপ ও গুলি বর্ষনের প্রতিবাদে ফের রোববার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ডাকা হয়েছে। 

 

শনিবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কর্মসূচির ঘোষনা করা হয়েছে।


প্রেস বার্তায় বলা হয়, ইউপিডিএফের অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে পরিকল্পিতভাবে নব্য মুখোশ বাহিনী দিয়ে হত্যা ও তাঁকে সংগঠনের নিয়ে শেষ শ্রদ্ধা নিবেদনে বাধাদানের প্রতিবাদে শনিবার খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষনা করে। ঘোষিত কর্মসূচি পালনকালে প্রশাসনের বিনা উস্কানিতে পিকেটারদের উপর টিয়ারসেল নিক্ষেপ ও খাগড়াছড়ি সদরের কয়েকটি জায়গায় পিকেটিং-এর সময় গুলি বর্ষন করে আইন-শৃংখলা বাহিনী। এই ঘটনার প্রতিবাদে রোববার খাগড়াছড়ি জেলায় এক দিনের সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ঘোষনা করেছে। 


উল্লেখ্য, মিঠুন চাকমার হত্যার প্রতিবাদে শনিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষনা করেছিল ইউপিডিএফ। বুধবার খাগড়াছড়ির জেলা সদরের অপর্ণা চৌধুরী পাড়ার বাসার সামনে থেকে তাকে ধরে নিয়ে গিয়ে পাইখাইয়াপাড়া সড়কের সুইচ গেইট এলাকায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ