• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

আগামী বছরেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় পাঠদান চালু হচ্ছে-- নিখিল কুমার চাকমা-

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2015   Sunday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, আগামী বছর থেকে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর মাতৃভাষার পাঠদান চালু হচ্ছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে জাতীয় শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকে পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র সকল জাতি-গোষ্ঠীর নিজ নিজ মাতৃভাষায় পাঠদানের জন্য অর্ন্তভুক্ত করা হয়েছে। তবে শুরুতে চাকমা,মারমা ও তংচংগ্যা ভাষায় পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক প্রনয়ন করা হবে। এসব ভাষায় পাঠদানের জন্য প্রশিক্ষিত শিক্ষকেরও অভাব রয়েছে। তাই প্রশিক্ষিত শিক্ষক সৃষ্টির লক্ষ্যেও কাজ চলছে।

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

রাঙামাটি সরকারী গণগ্রন্থাগারের উদ্যোগে গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত  আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।জেলা সরকারী গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরীয়ান সুনীলময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন,প্রকৌশলী কিরণ বিকাশ চাকমা ও এস এম আবুল কাশেম ভান্ডারী। স্বাগত বক্তব্য রাখেন জেলা গ্রন্থাগার সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক  ইয়াছিন রানা সোহেল। আলোচনা সভা শেষে রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়রম্যান জেলা গণগ্রন্থাগারকে ডিজিটালাইজড করার জন্য কম্পিউটার প্রদানের প্রতিশ্রুতি দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ