• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে তিনদিন ব্যাপী খানা তথ্য ভান্ডার শুমারী প্রশিক্ষন কর্মশালা

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2018   Tuesday

মঙ্গলবার থেকে বরকলে তিন দিন ব্যাপী খানা তথ্য ভান্ডার শুমারী বিষয়ক প্রশিক্ষন র্কমশালা শুরু হয়েছে।

 

বরকল উপজেলায় বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের হল রুমে ন্যাশনাল হাউজ হোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্পের আওততায় কর্মশালা উদ্বোাধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা। এসময় উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মর্কতা মংলাতুন রাখাইন উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা জোনাল অফিসার ও কৃষি সম্প্রসারন বিভাগের উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা শিমুল চাকমা পরিসংখ্যান বিভাগের জুনিয়র পরিসংখ্যান সহকারি ও জোনাল অফিসার এশা চাকমা সহ সুপার ভাইজার ১৯জন ও গননাকারী ১০৮ জন প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করেন।

 

উদ্বোধনকালে ভাইস চেয়ারম্যান বিধান চাকমা বলেন,দূর্গম এ উপজেলায় কাজ করতে কঠিন হলেও খানা তথ্য ভান্ডার শুমারীতে যাতে একটি বাড়ি ও বাদ না পরে তার জন্য সুপার ভাইজার ও গননাকারীদের দায়িত্বশীল ভুমিকা পালনের জন্য অনুরোধ করেন।

 

উপজেলা ভারপ্রাপ্ত  পরিসংখ্যান কর্মকর্তা মংলাতুন রাখাইন জানান,১নং সুবলং ইউনিয়ন জোনে সুপার ভাইজার ৫জন গননাকারী ২৬ জন। ২নং ভূষণছড়া ইউনিয়ন ও বড়হরিনা ইউনিয়ন জোনে সুপার ভাইজার ৮জন ও গননাকারী ৪৭জন। ৩নং বরকল সদর ইউনিয় ও আইমাছড়া ইউনিয়ন জোনে সুপার ভাইজার ৬জন ও গননাকারী ৩৫ জন সহ সুপার ভাইজার ১৯ জন ও গননাকারী ১০৮ জনকে জরিপ র্কাযক্রম পরিচালনার জন্য নিয়োগ দেয়া হয়েছে। তিনি আরো বলেন- ৯ থেকে ১১ জানুয়ারী সুপার ভাইজার ও গননাকারীদের প্রশিক্ষন। শুমারীর মালামাল ও প্রচার র্কাযক্রম ১২ থেকে ১৩ জানুয়ারী। চুড়ান্ত তথ্য সংগ্রহ র্কাযক্রম ১৪ জানুয়ারী থেকে  ফেব্রুয়ারী পর্যন্ত।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ