• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

গুইমারায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও কর্মী সমাবেশে
বিএনপি-জামায়াত জোট এদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল-কংজরী চৌধুরী

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jan 2018   Thursday

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াত জোট এদেশকে তলা বিহীন ঝুড়িতে পরিণত করেছিল। আওয়ামীলীগ কথা দিলে কথা রাখে। কথার বরখেলাপ করেনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২৬ হাজার প্রাথমিক বিদ্যায়লকে সরকারী করণ করেছে। এছাড়াও সারাদেশে বর্তমান প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আজ সাবলম্বী বলে তিনি উল্লেখ করেন।

 

বৃহম্পতিবার গুইমারা মডেল হাই স্কুল চত্ত্বরে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলার ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, গুইমারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল প্রমূখ।

 

এর আগে গুইমারায় ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালী শেষে স্কুল মাঠে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি।

 

জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী আরো বলেন, বিএনপি পার্বত্য চুক্তিকে কালো চুক্তি বলে আখ্যায়িত করলেও বর্তমান সরকারের এই চুক্তির ফলে পাহাড়ে শান্তি ফিরে এসেছে। বর্তমানেও বিএনপির ষড়যন্ত্র থামেনি বলে অভিযোগ করে কংজরী চৌধুরী বলেন, ২০২১ সালের মধ্যে এদেশ একটি মধ্য আয়ের দেশে পরিণত হবে বলে তিনি মন্তব্য করে তিনি আবারো নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ