• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জাতীয় যন্ত্র সংগীত উৎসবে রাঙামাটির শিল্পীরা মঞ্চ মাতালেন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2018   Friday
no

no

শীতের হিমশীতল হাওয়া,মৃদু মন্দ বাতাস বইছে প্রকৃতিতে। দেশের বিভিন্ন জেলা হতে জাতীয় শিল্পকলা একাডেমিতে ঝড়ো হয়েছে যন্ত্রশিল্পীরা।

 

গেল ১ জানুয়ারী থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে জাতীয় যন্ত্র সংগীত উৎসব। বৃহস্পতিবার উৎসবের শেষ দিনে বিভিন্ন জেলার পরিবেশনায় ছাড়াও ছিলো রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির অনবদ্য সমবেত যন্ত্র সংগীত পরিবেশনা। বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের ক্ল্যাসিক্যাল তবলা বাদক সংগীত পরিচালক ঝুলন দত্তের পরিচালনায় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীরা কখনোও শিঙাতে পাহাড়ী সুর, হেংগ্রং  এ মন মাতানো আলাপ, ধোধোকে বিভিন্ন তাল,পাহাড়ী বাঁশিতে চাকমা, তংচংগ্যা এবং ত্রিপুরা গান আবার কখনোও তবলার লহড়া ও বাংলা ঢোলের বোল, তেহাই এ প্রায় ২৫ মিনিট মুগ্ধ করে রেখেছে উপস্হিত দর্শক স্রোতাদের।

 

বিশেষ করে শিল্পকলা একাডেমি রাঙামাটি কর্তৃক সম্মাননা পাওয়া কাউখালি উপজেলার ঘাগড়ার বাঁশী বাদক ধারশ মনি চাকমা, রাঙ্গাপানির প্রবীন শিঙা বাদক জয়শান্তি চাকমা, বিলাইছড়ি উপজেলার ধোধক বাদক শশীরন চাকমা,  ঘাগড়ার হেংগ্রং বাদক শান্তিময় চাকমা, চম্পকনগরের দীপায়ন চাকমার চাকমা ঢোল তাদের নিজস্হ জাতি গোষ্ঠীর যন্ত্র জাতীয় ভাবে উপস্হাপন করে প্রশংসিত হন। এছাড়া রাংগামাটি জেলা শিল্পকলা একাডেমির তবলা প্রশিক্ষক সুবল বিশ্বাস, কাপ্তাই শিল্পকলা একাডেমির তবলা বাদক অর্ণব মল্লিকের তবলা যুগল বন্দি এবং বিশিষ্ট ঢোল বাদক শিবু দাশের বাংলা ঢোল পরিবেশনা দর্শকরা উপভোগ করে করতালিতে।

 

সমগ্র পরিবেশনায় কির্বোড এ সহযোগীতা করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মিলন ধর। উৎসবে উপস্হিত দেশবরেন্য বংশীবাদক গাজী আব্দুল হাকিম, তবলা বাদক দেবব্রত চৌধুরী ও মিলন ভট্রাচার্য্য রাংগামাটি জেলা যন্ত্রশিল্পীদের পরিবেশনায় ভুয়সী প্রশংসা করেন। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমার নেতৃত্বে ১০ সদস্যের এই দল জাতীয় যন্ত্র সংগীত উৎসবে অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ