• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে জেএসএস’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2018   Friday

খাগড়াছড়ির মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র (এমএন লারমা) বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জনসংহতি সমিতির (এমএন লারমা) মহালছড়ি থানা শাখা। 

 

কলা বাজারে আয়োজিত সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক নরম বলী চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক থুইলাঅং মারমা, জন সংহতি সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি প্রিয় কুমার চাকমা, জন সংহতি সমিতি মহালছড়ি থানা শাখার সভাপতি নীল রঞ্জন চাকমা, সাধারণ সম্পাদক সন্তোষ ময় চাকমা, সহ তথ্য প্রচার সম্পাদক অমিয় কান্তি চাকমা, যুব কমিটি মহালছড়ি উপজেলা শাখার সভাপতি সুজন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি থানা শাখার সদস্য তুষন চাকমা।


এর আগে একটি বিক্ষোভ মিছিল মহালছড়ির ব্রিজ পাড়া থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলা বাজারে গিয়ে শেষ হয়।


সমাবেশে বক্তারা বলেন, জেএসএস সব সময় ভ্রাতৃঘাতি সংঘাতের বিপক্ষে। সন্তু লারমা ও প্রসিত বিকাশ খীসার উগ্রতা ও এক নায়কতন্ত্রের কারণে চল্লিশের অধিক নেতাকর্মী মারা গেলেও তাঁরা এ যাবত কাউকে প্রতিঘাত করা হয়নি। বরং উভয় দলের আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীন কোন্দলের কারণে তাঁদের নিজেদের হাতে অনেক নেতাকর্মী খুন হয়েছেন। জেএসএস লারমা পন্থী গণতান্ত্রিক ও শান্তি প্রিয় একটি রাজনৈতিক সংগঠন। ইউপিডিএফ’র কথিত নেতা মিঠুন চাকমাকে হত্যা করার প্রশ্নই আসে না।


বক্তারা মিঠুন চাকমার খুণীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানিয়ে আরো বলেন, মিঠুন চাকমাকে কে বা কারা খুন করেছে অথচ উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক ভাবে তার দায়ভার জনপ্রিয় সংগঠন জেএসএস এর উপড় চাপাচ্ছে। জনসংহতি সমিতি’র সুনাম ও জনপ্রিয়তা দেখে জন বিচ্ছিন্ন সংগঠন ইউপিডিএফ অস্থির হয়ে পড়েছে। যার কারণে সংগঠনের ভাবমূতি ক্ষুন্ন করতে জেএসএস এর শীর্ষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করেছে।


বক্তারা ইউপিডিএফ’র উদ্দেশ্যে বক্তারা হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, অতিশীঘ্রই বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করুন, অন্যথায় অশান্ত পরিস্থিতি সৃষ্টি হলে সমস্ত দায়ভার ইউপিডিএফকে নিতে হবে।


উল্লেখ্য, গেল ৩ জানুয়ারী ইউপিডিএফ নেতা মিঠুন চাকমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পানখাইয়াপাড়া এলাকায় দুর্বত্তরা খুন করে রেখে যায়। নিহত মিঠুন চাকমার আতœীয় পরিচয়ে অনি বিকাশ চাকমা নামের একজন বাদী হয়ে গেল ৯ জানুয়ারী জনসংহতি সমিতি ( এমএন লারমা)’র চার শীর্ষ কেন্দ্রীয় নেতা ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ১৪ কর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ