• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

মহালছড়িতে রুপন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এ বিজয়ী সানি ও বালী

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2018   Saturday

খাগড়াছড়ির মহালছড়িতে টিলা পাড়া একাদশ আয়োজিত রুপন স্মৃতি ব্যাডমিন্টন এর ফাইনাল খেলা জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।


শুক্রবার মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালি মন্দির মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক রতন কুমার শীল। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি চিন্তা হরণ শর্মা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা ক্রীড়া সম্পাদক রোকন মিয়া, মহালছড়ি উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জিয়াউর রহমান জিয়া, সদর ইউপি সদস্য অপু দাশ। উপজেলার ১৬টি শক্তিশালী ব্যাডমিন্টন টিমের মধ্যে সর্বশেষ দুটি দল সোহেল ও তানভির এবং সানী ও বালী এ দুটিমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে সানী ও বালী’র টিম চ্যাম্পিয়ন হয়।
উদ্বোধনী বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি বলেন, খেলাধূলা মানুষের মনে সৌহার্দ্যপূর্ণ মনোভাব তৈরি করে। এলাকার সম্প্র্রীতি রক্ষায় একটি অন্যতম উপাদান হলো খেলাধূলা।


খেলার আয়োজক কমিটির প্রধান দায়িত্বে নিয়োজিত টুর্ণামেন্টে’র শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক দায়িত্বে যারা ছিলেন তারা হলেন, কাঞ্চন শীল, সাগর চৌধুরী ও বাবলু চৌধুরী। তাঁরা জানান, স্বল্প সময়ের মধ্যে এ টুর্ণামেন্ট আয়োজন করা খুবই কঠিন একটা ব্যাপার ছিলো। এ টুর্ণামেন্ট আগামীতে আরো জাঁকজমকভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ