• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

ওপেন হাউস-ডে সভায় জুরাছড়িতে
আওয়ামী লীগ নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবী

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2018   Sunday

সম্প্রতি জুরাছড়ি উপজেলায় আওয়ামী লীগের নেতা অরবিন্দু চাকমার হত্যাকান্ডের মূলহতাদের বের করে গ্রেফতারের দাবী জানিয়েছেন জনপ্রতিনিধিরা। একই সাথে নিরুপরাধ ব্যাক্তিদের হয়রানী না করে তদন্ত পূর্বক যাচাই-বাছাই করে মুক্তির দাবী জানা তারা।

 

রোববার জুরাছড়ি উপজেলায় ওপেন হাউস-ডে সভায় জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের চেয়ারম্যানরা স্বাগত বক্তব্যে জনপ্রতিনিধিরা একথা বলেন।


এ সময় থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাছেদের সভাপতিত্বে প্রধান অতিথি রাঙ্গামাটি সহকারী পুলিশ সুপার মোঃ ইউসুপ সিদ্দিকী। বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপিচেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমাসহ সভায় শিক্ষকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


জনপ্রতিনিধিরা আরো বলেন এই হত্যাকান্ডের মামলায় সন্দেহ ভাজন এক ওয়ার্ড সদস্যকে গ্রেফতারের পর সকল ওয়ার্ড সদস্যদের গ্রেফতারে আতংক বিরাজ করছে। ফলে স্থগিত হচ্ছে এলাকায় উন্নয়নের ধারা।


এদিকে যক্ষা বাজার প্রতিনিধি ইমন চাকমা ও দুনীতি প্রতিরোধ কমিতির আহ্বায়ক তপন কান্তি দে বলেন, এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। প্রতি রাতে এক-একটি বাড়ী ও দোকন চুরি হয়ে যাচ্ছে। যা খুবই উর্ধেগ জনক। এসব চোরদের প্রতিরোধ করতে রাত্রে তহল জোরদারের দাবী জানানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ