• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

জুরাছড়িতে তথ্যভান্ডার শুমারি শুরু

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2018   Sunday

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় রোববার থেকে শুরু হয়েছে খানা তথ্যভান্ডার শুমারি কার্যক্রম। এ শুমারিতে সঠিক ও নির্ভুল ভাবে সম্পাদনের লক্ষে উচ্চ শিক্ষিত যুবক-যুবতিরা খানা তথ্যভান্ডার শুমারির কাজ করছেন।

 

জানা গেছে, দেশের জনসাধারণের জীবনমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং অগ্রাধিকারমূলক দারিদ্র বিমোচনের লক্ষ্যে সরকারের বহুবিধ সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচীসহ অন্যান্য সেবা ও উন্নয়ন মূলক কর্মসূচী পরিচালনায় এ প্রকল্পের মাধ্যমে প্রস্তুতকৃত তথ্যভান্ডার অত্যন্ত ভূমিকা পালন করবে।


উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুভাষ কুমার চাকমা বলেন, সরকারের গুরুত্বপূর্ণ এ তথ্য সংগ্রহ কার্যক্রমকে সফল করার জন্য সকলের স্বত:স্ফূর্ত সহযোগীতা একান্ত অপরিহার্য।


তিনি আরো জানান, এই খানা তথ্যভান্ডার শুমারি আগামী ২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। এতে উপজেলায় জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে ৫৯ জন গনণাকারী ও ১১ জন সুপাভাইজার নিয়োগ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ