• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে বাঙালী ছাত্র পরিষদ নেতৃবৃন্দ
প্রদানেন্দু চাকমাকে রাবিপ্রবি’র ভিসি পুনঃনিয়োগ দিলে অবরোধসহ হরতালের হুমকি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2018   Tuesday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমাকে অপসারণের দাবীতে মঙ্গলবার রাঙামাটিতে মানববন্ধন ও  প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পাঠিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

 

সমাবেশ থেকে নেতৃবৃন্দ রাবিপ্রবি’র ভিসি প্রদানেন্দু চাকমাকে পুনঃনিয়োগ দেয়া  হলে  তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল সমাবেশসহ অবরোধ ও হরতালের মত কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন।

 

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের আহবায়ক জাহাঙ্গীর আলম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  পার্বত্য নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক বেগম নুর জাহান। বাঙালী ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট আবছার আলী।

 

মানবন্ধনে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা ছাড়াও পার্বত্য নাগরিক পরিষদ ও সমঅধিকার আন্দোলনের নেতারা সংহতি প্রকাশ করে অংশ নেন। মানবন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি প্রদান করেন।

 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিরোধীতা করেছিল আঞ্চলিক সংগঠনগুলো। কিন্তু এই দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করার পর তাদের পরামর্শে চাকুরিসহ সকল ক্ষেত্রে অন্যান্য জাতিগোষ্ঠীকে বঞ্চিত করে একচেটিয়াভাবে এর সুবিধা ভোগ করছে। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. প্রদানেন্দু  বিকাশ চাকমা নিয়োগ পাওয়ার পর বিগত চার বছরে বিশ্ববিদ্যালয়ের কোনো দৃশ্যমান উন্নয়ন করেননি। বরঞ্চ নিয়োগের ক্ষেত্রে একচেটিয়াভাবে তার নিজ এলাকা খাগড়াছড়ি জেলার খবমপুরিয়ার লোকজনকে নিয়োগ প্রদান করে আসছেন। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের কোনো ল্যাব অদ্যাবধি গড়ে তুলেনি।

 

নেতৃবৃন্দ আরো বলেন, চলতি মাসের ১২জানুয়ারী ভিসির মেয়াদ শেষ হয়েছে এবং তিনি পূনঃনিয়োগের জন্য তোড়জোর শুরু করেছেন। ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমা পুনঃনিয়োগ পেলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম মুখ থুবড়ে পড়বে।

 

ভিসির মেয়াদ না বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর নিকট নেতৃবৃন্দ অনুরোধ  জানিয়ে বলেন,  অন্যথায় যেদিন থেকে তাকে পুনঃনিয়োগ দেয়া হবে সেদিন থেকে তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ অবরোধ ও হরতালসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ