• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

কাপ্তাইয়ে সরকারী দপ্তরে নাগরিক সেবা পেতে গণশুনানির আয়োজন

ঝুলন দত্ত,কাপ্তাই(রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2018   Tuesday

মঙ্গলবার রাঙামাটির কাপ্তাইয়ে নাগরিক সেবা ও সুবিধাদি প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যাদি শ্রবণ ও নিষ্পত্তি,সচ্ছতাও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্হা গড়ে তোলার লক্ষে গণশুনানীর আয়োজন করা হয়।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন রাঙামাটি জেলা এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের( দুদক)  কমিশনার এ এফ এম অামিনুল ইসলাম। দুদকের রাংগামাটি জেলার উপপরিচালক শফিকুর রহমান ভুইঁঞার সঞ্চালনায় গণশুনানী অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা তারিকুল অালম।গনশুনানী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক মো: মনিরুজ্জামান এবং চট্রগ্রামের বিভাগীয় পরিচালক আকতার হোসেন।

 

গনশুনানী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অং সুই সাইন চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগমসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

 

গণশুনানীর শুরুতে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।

 

প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে গনশুনানীতে প্রথম অভিযোগকারী সাংবাদিক অালমগীর কবির অভিযোগ করেন ৪ কোটি ২৯লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলা পরিষদের নতুন ভবন নির্মানে নিন্মমানের নির্মান সামগ্রী ব্যবহার করা হচ্ছে। অভিযোগের জবাবে উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের  তত্ত্বাবধানে এল জি ই ডি এর উদ্ধর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে  ছাদ ঢালাইসহ বিভিন্ন  নির্মান কাজ সম্পন্ন হয়ে থাকে।সুতরাং এ কাজে কোন দুর্নীতির প্রশ্ন অাসে না। দ্বিতীয় অভিযোগকারি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী কাপ্তাই দশ শষ্যা হাসপাতালে চিকিৎক অনুপস্থিতির কথা জানালে দুদক কমিশনার উপজেলা স্বাস্হ্য কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন। কাপ্তাই বন বিভাগের সহ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি হেডম্যান থোয়াই অং মার্মা কাপ্তাই বন বিভাগের প্রশান্তি বিনোদন কেন্দ্রের টেন্ডার প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুললে তাৎক্ষিনকভাবে পাবর্ত্য চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের কাপ্তাইয়ের রেন্জ কর্মকর্তা শরিফুল হককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক অভিযোগকারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহার গাড়ি বাড়ি থাকার কথা অভিযোগ করলে পি অাই ও তা অস্বীকার করেন। এভাবে বাংলাদেশ সুইডেন পলিটেকিনক ইনষ্টিটিউশান, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরি উচ্চ বিদ্যালয়, কণর্ফুলি পেপার মিলস লিমিটেড সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুক্তভোগিরা বিভিন্ন অভিযোগ করলে সংশ্লিষ্ঠ বিভাগের প্রধানরা দুদক কমিশনারের উপস্থিতিতে এর ব্যাখ্যা প্রদান করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে দুদক’র  কমিশনার এ এফ এম অামিনুল ইসলাম বলেন, জনগণ হচ্ছে সাংবিধানিকভাবে এদেশের মালিক,তাই কোনরুপ সেবা হতে জনগণকে বঞ্চিত করা যাবে না। প্রশাসনের কর্মকর্তারা সবোর্চ্চ সততা,নিষ্টা এবং জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তারা কোনরকম দুর্নীতি করে ছাড় পাবেন না। দেশটি অামাদের সকলের,দেশকে যদি ভালোবেসে  থাকি তাহলে মানুষকে ভালবাসতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে সকলকে সততার সাথে কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ