• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

এসএসসি পরীক্ষার কেন্দ্র পেল পানছড়ির পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়

নতুন ধন চাকমা,পানছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2018   Friday

চলতি বছরের অনুষ্ঠেয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা হইতে এসএসসি পরীক্ষার কেন্দ্র পেল খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়। যার কেন্দ্র নং পানছড়ি -৩। এর ফলে দুর্গম প্রত্যন্ত অঞ্চলের শত শত শিক্ষার্থী ঘরে বসে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পেল। তবে এ স্কুলের শিক্ষার্থীরা এ কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না। উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর সত্যতা নিশ্চিত করেছে।


উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও পূজগাং মূখ উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়-গত ৩ জানুয়ারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামে পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী আগামী এসএসসি পরীক্ষা/১৮ইং হইতে এ কেন্দ্রের অনুমোদন পেল পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়। উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় ও লোগাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।


পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী হেমা চাকমা, শিউলি চাকমা ও খুকুমুনি চাকমা ক্ষোভ প্রকাশ করে বলেন-কেন্দ্র পেয়ে কি হবে ? আমাদেরকে স্কুল থেকে ৭ কিলোমিটার দূরে পানছড়ি মডেল সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। এর ফলে আমাদের একদিকে অর্থ অপচয় হবে, অন্যদিকে সময় অপচয় হবে। আমরা চাই আমাদের কেন্দ্রে পরীক্ষা দিতে।


পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় চাকমা বলেন, দীর্ঘদিন ধরে কেন্দ্র পাওয়ার জন্য আবেদন করেছি। অবশেষে খাগড়াছড়ি জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার ব্যাক্তিগত সহকারী খগেন ত্রিপুরার একান্ত সহযোগিতায় অবশেষে কেন্দ্রটি অনুমোদন পেয়েছি। সেজন্য তাঁদেরকে কাছে কতৃজ্ঞ। তবে আমার স্কুলের শিক্ষার্থীরা আমার কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না সেজন্য খুবই দু:খ পাচ্ছি। দুর্গম প্রত্যন্ত অঞ্চল হিসেবে আমার স্কুলের শিক্ষার্থীদেরকে এ কেন্দ্র পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ায় তিনি বোর্ড কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরুপ চাকমা বলেন-নতুন এএসএসসি পরীক্ষা কেন্দ্রসহ উপজেলার মোট ৩টি কেন্দ্র হলো। এতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে পড়বে এবং শিক্ষার হার বাড়বে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ