• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মাদককে না বলতে সাজেকে তিন দিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2018   Monday

মাদককে না বলতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে তিন দিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের দিনে সোমবার মাদক সেবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা অংশ গ্রহনকারী যুবকরা মাদককে লাল কার্ড দেখিয়ে মাদককে না বলে র‌্যালী ও নানান অনুষ্ঠান পালন করেছে।

 

এসময় অংশ গ্রহনকারীরা একে অন্যের হাতে হাত রেখে, বন্ধনের দৃড়তায় মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও জাতিকে মুক্ত হওয়ার আহ্বান জানান। যারা এক সময় মাদকে আসক্ত ছিলেন। দেশের ৫৫টি মাদক নিরাময় কেন্দ্রের সমন্বয়ে গঠিত ‘সংযোগ’ নামের সংগঠন দ্বিতীয় বারের এ ব্যতিক্রম ধর্মীর উদ্যোগ আয়োজন করে।

 

জানা যায়, সোমবার সকাল ১০ টায় সাজেক ভ্যালিতে অনুষ্ঠিত রিকভারী মিলন মেলার দ্বিতীয় দিনে মাদক বিরোধী মানব বন্ধন ও আলোচনা,ফানুস উড়ানো, ঘুড়ি ওড়ানো, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহনকারী শত শত যুবক মাদককে না বলেন।  দুপুরে  অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা হয়। সংযোগের সহ সভাপতি মো শামিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শফিকুর রহমান খোকন। বিশেষ অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান সুমন, সুমন চৌধরী, ইমামুল হাসান রনী, ছুটি ট্রাভেলের সমন্বয়কারী আরিফ রহমান, অনলাইন নিউজ পোর্টাল ‘স্বাধীন বাংলা টুয়েন্টি ফোর ডট কম সম্পাদক আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে তানভির হোসেন পাপ্পুর সঞ্চলনায় সঙ্গীত পরিচালনা করেন ডিজে মাহমুদ হাসান লিপন।

 

অনুষ্ঠানের শেষ দিনে মঙ্গলবার রয়েছে সাজেক থেকে চাদের গাড়িতে খাগড়াছড়ি ফিরে এসে দুপুরের খাবার খাওয়া, খাগড়াছড়ির ঐতিহ্যগত স্থান সমুহ দেখা। অনুষ্ঠানের প্রথম দিনে ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রিকভারি সদস্যদের নিবন্ধন,মাদকের ভয়াবহতা সম্পর্কে আলোচনা সভা,উপজাতিদের নৃত্য,ডি জে অনুষ্ঠান।

সংযোগ’র যুগ্ম-সাধারন সম্পাদক ও আয়োজক কমিটির সমন্বয়ক মোস্তাফিজুর রহমান সুমন বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৫৫টি মাদক নিরাময় কেন্দ্র ‘সংযোগ’ নামে একই প্লাটফর্মে এসেছে। প্রতিবছরই সংযোগ’র ব্যানারে মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসাদের একত্রিত করে মাদককে না বলার জন্যই এ আয়োজন। যাতে করে তরুন-যুবকরা মাদকে আসক্ত না হন।

 

তিনি আরো বলেন, অনুষ্ঠানে শুধু স্বাভাবিক জীবনে ফিরে আসা তরুন-যুবকরাই অংশ নেন না। তাদের পরিবারের সদস্যরাও আসেন। মাদকের ভয়াবহতা নিয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। যাতে এই মরন ব্যাধি মাদক থেকে দেশবাসী দূরে থাকেন। প্রতিবছরই দেশের ভিন্ন ভিন্ন প্রান্তে এ মেলার আয়োজন করা হয়। সাগরকন্যা কুয়াকাটার পর এবার পাহাড়ের দেশ সাজেকে এ মেলার আয়োজন করা হল। আগামীতে অন্য কোথাও বসবে মিলন মেলা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ