• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2018   Monday

সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সমন্বয় সভা  অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং হস্থান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় স্বাস্থ্য বিভাগের ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবৈধ দখলদারদের উচ্ছেদের বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এখতিয়ারধীনে রয়েছে। এছাড়া গেল ২ জানুয়ারী বর্তমান সরকার রাঙামাটি জেনারেল হাসপাতালের জন্য একটি নতুন এম্বুলেন্স প্রদান করেন। অন্যদিকে জেনারেল হাসপাতালে সকল স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহৃত রয়েছে।

 

কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক পবন কুমার চাকমা জানান, কাপ্তাই হ্রদের পানি সময় মতো না কমায় গত বছরের তুলনায় এ বছর বোরো আবাদ কম হয়েছে। আশা রাখছি আগামী মাসে হ্রদের পানি কমবে। এছাড়া রাসায়নিক সারের মজুদ রয়েছে।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী বলেন, প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষক নিয়োগে প্রার্থীদের আবেদন বাছাই সম্পন্ন হয়েছে । আগামীতে নিয়োগ পরীক্ষার কার্ড ছাড়া হবে। 

 

বিসিক-কুটির শিল্প উন্নয়ন কর্মসূচীর সহকারী সহঃ মহা ব্যবস্থাপক স্বপন কুমার ত্রিপুরা জানান, কুটির শিল্প উন্নয়ন কর্মসূচীর মধ্যে বিভিন্ন মেয়াদে তাঁতে বস্ত্র বুনন, পোশাক সেলাই, বাঁশ বেতের পন্য তৈরী, কাঠের কাজ, বাটিক ছাপা, কম্পিউটার ফান্ডমেন্টাল ও  প্লাষ্টিক ব্যাগ এবং পুতি শিল্প তৈরীর প্রশিক্ষণ চলছে। 

 

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, যে কোন জেলার সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলের সমতা প্রয়োজন। তিনি বলেন, সমন্বয় না থাকলে উন্নয়ন সম্ভব নয়। তাই প্রতিটি সভায় পরিষদের হস্থান্তরিত বিভাগের সকল কর্মকর্তাকে উপস্থিত থেকে পরামর্শ প্রদান করতে হবে। তিনি বলেন, সরকার আমাদের নিয়োগ দিয়েছেন জনকল্যাণের স্বার্থে। তাই সমন্বয় ঘটিয়ে এ এলাকার জনগনের স্বার্থে আমাদের কাজ করে যেতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ