• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে ‘সিএইচসিপি কর্মীদের অবস্থান কর্মসূচী পালন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2018   Monday

সারাদেশে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দের চাকুরী জাতীয়করণের দাবিতে তৃতীয় দিনের মত বিলাইছড়ি উপজেলার সিএইচসিপি কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।


কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাকরি জাতীয়করনের দাবীতে বিলাইছড়ি উপজেলায় কর্মরত সিএইচসিপিরা গেল শনিবার থেকে কমিউনিটি ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ রেখে এ অবস্থান কর্মসূচী পালন করছেন। সোমবার তিন দিনের অবস্থান কর্মসূচী পালন শেষে বিলাইছড়ি উপজেলা সিএইচসিপিরা তাদের এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।


কর্মসূচী পালনকারী জানান, সারা দেশে ১৩ হাজার ৫০০ এর অধিক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্মরত রয়েছেন। তাদের মধ্যে ৪ হাজারের অধিক মুক্তিযোদ্ধা সন্তানসহ সকলেই চাকুরির অনিশ্চয়তায় ভূগছেন।


তারা আরও জানান, চাকুরিতে যোগদানের পর থেকে ইনক্রিমেন্ট ও বেতন বৃদ্ধিসহ অন্যান্য মৌলিক সুবিধা থেকে তারা বঞ্চিত রয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের চাকুরি সরকারিকরণ করা হবে বলে ২০১৩ সালে আশ্বস্ত করেছিলেন। কিন্তু পরবর্তী ৫বছর সময় অতিবাহিত হয়ে গেলেও কর্তৃপক্ষ আমাদের চাকুরি সরকারিকরণ করেনি। তাই এ তিন দিনের অবস্থান কর্মসূচির পরও চাকুরি সরকারি করণের কোন ইতিবাচক ফলাফল পাওয়া না গেলে পরবর্তীতে টানা কর্মসূচি চলবে বলে তারা জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ