• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2018   Tuesday

রাঙামাটিতে মঙ্গলবার থেকে তিন দিন ব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে।

 

শহরের আসামবস্তী এলাকায় জেলা প্রাণি সম্পদ বিভাগ কার্যালয় প্রাঙ্গনে তিন দিন ব্যাপী সেবা সপ্তাহের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (পোল্ট্রি) মোঃ আবু হোসেন সরকার, জেলা পিগ ফার্মের সহকারী পরিচালক ডাঃ বরুন কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দের জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোরঞ্জন ধর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুচয়ন চৌধুরী।

অনুষ্ঠান শেষে পরিষদ চেয়ারম্যান জেলার বিভিন্ন উপজেলার খামারীদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

 

এর আগে শহরের তবলছড়ি বাজার হতে এক র‌্যালি বের হয়ে শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রাণিসম্পদ বিভাগ কার্যালয়ে গিয়ে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়।

 

আলোচনাসভায় পরিষদ চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার। আজ তার সে স্বপ্ন পূরনে কাজ করে চলেছে তারই সুযোগ্য কণ্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রাণি সম্পদ সহ বিভিন্ন সেক্টরের উন্নয়নে কাজ করে যাচ্ছে। উন্নত ও আধুনিক পদ্ধতির মাধ্যমে কৃষি ও প্রাণিসম্পদে চাষী ও খামারীরা দ্বিগুন উৎপাদন বৃদ্ধি করতে পারছে। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় বন্যা ও প্রাকৃতিক দূর্যোগ হলেও কোন মানুষ না খেয়ে থাকেনি।  কারণ দেশ আজ খাদ্য স্বয়ং সম্পূর্ণ।  তিনি আধুনিক ও উন্নত পদ্ধতি ব্যবহার করে খামারীদের আরো বেশী উৎপাদন বাড়ানোর পরামর্শ এবং খামারীদের সকল ধরনের সহযোগিতা ও পরামর্শ প্রদানের জন্য জেলা ও উপজেলা পর্যায়ের প্রাণি সম্পদ কর্মকর্তা নির্দেশ দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ