• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বান্দরবান সীমান্তে নিষিদ্ধ পপি বাগান ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2015   Tuesday

 

বান্দরবানের মায়ানমার সীমান্ত এলাকার সাংঙ্গু রিজার্ভ ফরেষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনী সদস্যরা অভিযান চালিয়ে ২৩টি নিষিদ্ধ  পপি বাগান ধ্বংস করে দিয়েছেন। তবে প্রতিবছরই অভিযানে পপি বাগান ধংস করা হলেও চাষীদের পূর্নবাসনের কোন উদ্যোগ না নেয়ায় নিষিদ্ধ পপি চাষ থামানো যাচ্ছে না বলে অনেকের ধারনা।

 

জানা গেছে, বান্দরবান সদর থেকে প্রায় ১শ ৭৫ কিলোমিটার গভীর অরন্যে সাংঙ্গু রিজার্ভ ফরেষ্ট এলাকায় হতদরিদ্র জুমিয়া চাষিরা অর্থের লোভে নিষিদ্ধ এ পপি চাষ করছে।  তাছাড়া পাশ্ববর্তী দেশ মায়ানমারে পপির চাহিদা থাকায় প্রতিবছরই গভীর অরন্যে জুমের সাথে এ পপি চাষ কররা হয়ে থাকে। এবারও সীমান্তের পানঝিড়ি ,বুলু পাড়া, ও লেইক্রে ঝিড়ি এলাকায় পপি চাষ করা হয়েছে।  সবুজ বেষ্টিত পাহাড়ের মাঝে অনিন্দ সুন্দর বেগুনি রং এর ফুলটি দেখে যে কারো মন জুড়িয়ে যাবে। কিন্তু এই সুন্দরের মাঝে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর মাদক আফিম, হোরোইন ও মরফিনের মত এর মূল উপাদান।

 

এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ ফেব্রুয়ারী  থেকে আলিকদম জোনের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর ৪টি ব্যাটালিয়নের ২৪৫জন সদস্য টানা ৯দিন অভিযান চালিয়ে পানঝিড়ি ,বুলু পাড়া, ও লেইক্রে ঝিড়ি এলাকায় ২৩টি পপি বাগানের সন্ধান পান। এছাড়া আরও ৪টি এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি মায়ানমার সীমান্ত এলাকায় সন্ধান পাওয়া পপি বাগান ধংসের পর জ্বালিয়ে দেন বান্দরবান রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নকিব আহম্মদ চৌধুরী। এসময় জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী,পুলিশ সুপার দেবদাশ ভট্রাচ্যার্য,বলিপাড়া ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক কামরুল ইসলাম,বান্দরবান ডিজিএফআই-এর কমান্ডার লে:কর্ণেল শফিউল ইমাম,আলিকদম জোনের কমান্ডার লে:কর্ণেল মিজানুর রহমানসহ সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

 

এদিকে, প্রতি বছরই নিরাপত্তা বাহিনীর অভিযানে পপি বাগান ধংস করা হলেও চাষিদের পুর্নবাসনের উদ্যোগ না নেয়ায় পপি চাষ বন্ধ করা যাচ্ছে না। তবে সীমান্ত এলাকায় সন্ত্রাসী তৎপরতা ও পপি চাষ বন্ধ করতে স্থানীয় প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ হতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

 

বান্দরবান রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নকিব আহম্মদ চৌধুরী বলেন, বান্দরবানের সাংঙ্গু ও মাতামুহুরী রিজার্ভ ফরেষ্টের মায়ানমার সীমান্তের বেশির ভাগ এলাকাই অরক্ষিত থাকায় দেশী বিদেশী সন্ত্রাসী গ্রুপ ও মাদক ব্যবসায়ীরা জুম চাষিদের দিয়ে নিষিদ্ধ আফিম চাষ করাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ