• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে দুই কিশোরীকে নির্যাতনের প্রতিবাদে নির্যাতিত পরিবারের সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2018   Wednesday

 রাঙামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ওরাছড়ি গ্রামে দুই কিশোরীর উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে বুধবার রাঙামাটিতে নির্যাতিত পরিবারের সদস্যরা সংবাদ সন্মেলন করেছে।

 

রাঙামাটিতে  প্রেস ক্লাবে নির্যাতিত কিশোরীর পরিবারের সদস্যরা সংবাদ সন্মেলন করেছেন। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন রাসেল মামরা। এসময় নির্যাতিত কিশোরীর বাবা উ সুই শিং মারমা, মা সুই ক্রা চিং মারমা ও ভাই অংসিং থোয়াই মারমা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে দাবী করা হয়,বিলাইছড়িতে দুই কিশোরীর উপর নির্যাতনের ঘটনার নিয়ে স্থানীয় একটি রাজনৈতিক দল মিথ্যা প্রচারনা চালিয়ে পার্বত্য এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে।

 

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, গেল ২১ জানুয়ারী গভীর রাতে একদল অজ্ঞাত যুবক ফারুয়ার ওড়াছড়ি গ্রামে বসত ঘরে ঢুকে দুই কিশোরীকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। কিন্তু এই ঘটনাকে পুঁজি করে নিরাপত্তা বাহিনীকে জড়িয়ে স্থানীয় একটি আঞ্চলিক রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। যা আদৌ সত্য নয়। এতে পরিবারের মান মর্যাদা মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে বলেও দাবী করা হয়। সংবাদ সম্মেলনে, ষড়যন্ত্রকারীদের মিথ্যা প্ররোচনায় জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য নির্যাতিত পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

 

এদিকে, জানা গেছে, গেল মঙ্গলবার ঘটনার শিকার দুই কিশোরীকে রাঙামাটিতে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা সিভিল সার্জন শহিদ তালুকদার।

 

অপরদিকে,দুই কিশোরীকে দেখতে রাঙামাটি জেনারেল হাসপাতালে যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও  জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, রেমলিয়ান পাংখোয়া,জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য অভিলাষ তংচংগ্যা উপস্থিত ছিলেন।  এছাড়া দুই কিশোরীর খোঁজ খবর নিতে হাসপাতালে যান চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, রানী ইয়েন ইয়েন ও  নারী নেত্রী এ্যাডভোকেট সুস্মিতা চাকমা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ