• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটির শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2018   Saturday

রাঙামাটির শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শনিবার সম্পন্ন হয়েছে।


বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান উদ্বোধক ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নূরুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি মঞ্জুলিকা খীসা, জেলা স্কাউটস এর সম্পাদক বিজন কুমার দে। স্বাগত বক্তব্য রাখেন শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্নীমা বড়ুয়া। শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।


পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছাত্র ছাত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এসমস্ত খেলাধুলা উপভোগ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিগন বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সম্পুর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ অজিত শীল।


অনুষ্ঠানে বক্তরা বলেন, পড়ালেখার পাশাপাশি খেলা-ধুলা শিক্ষার্থীর প্রতিভা বিকাশে গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও বেশী বেশী আয়োজন করতে হবে।


বক্তারা আরো বলেন, গুণ গত শিক্ষার জন্য সম্মিলিতভাবে পথ খুজে বের করা বা পদক্ষেপ নেওয়ার এখনই সময়। এতে শিক্ষক অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির যৌথ উদ্যোগ প্রয়োজন। আমাদের এখন থেকে ভাবতে হবে আগামি দিন গুলোর জন্য। তবেই আমাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতীর আগামী দিনের নেতেৃত্বের জন্য গড়ে তুলতে পারব। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হওয়ার উপদেশ প্রদান করেন বক্তরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ