• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে তিন নারী সংগঠনের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2018   Tuesday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুই বোন ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ এনে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মঙ্গলবার মানববন্ধন করেছে হিল ইউমেন্স ফেডারেশনসহ তিন নারী সংগঠন।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত আধাঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্যে দেন পার্বত্য নারী সংঘের সাধারন সম্পাদক কাজলী ত্রিপুরা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি শান্তি প্রভা চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের  জেলা শাখার সাধারন সম্পাদক দয়াল সোনা চাকমা প্রমুখ।  মানববন্ধনে হিল ইউমেন্স ফোডারেশন,পার্বত্য নারী সংঘ ও  ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

 

মানববন্ধনে নারী নেতৃবৃন্দ বলেন, বিলাইছড়ির নারী ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা ধামাপাচা দিতে বিশেষ একটি গোষ্ঠী তৎপর হয়ে উঠেছে। অতীতের মতো অভিযুক্তদের রক্ষা করার ষড়যন্ত্র শুরু করেছে। মাববন্ধন থেকে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সচেতন মানুষ তা কখনো মেনে নেবে না বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

 

 নেতৃবৃন্দ গেল ২২ জানুয়ারী গভীর রাতে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ওড়াছড়ি  গ্রামের দুই আদিবাসী মারমা সম্প্রদায়ের কিশোরী ধর্ষনের শিকার হয়েছে বলে দাবী করে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ