• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

ঢাকায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জরুরী সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2015   Tuesday

মঙ্গলবার ঢাকায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পার্বত্য  নাগরিক পরিষদের অফিস সম্পাদক মোঃ খলিলুর রহমানের পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়, ঢাকায় রামপুরায় অস্থায়ী কার্যালয়ে জরুরী সভায় সভাপতিত্ব করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়ার।  এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন  পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক শেখ আহম্মেদ রাজু, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উপদেষ্টা অধ্যাপক ফজলুল হক, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ির জেলা সভাপতি মো: সাহাজল ইসলাম (সজল), পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের বান্দরবান জেলা সভাপতি মো: আবদুল কাইয়ুম, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কুমিল্লা পলিটেকনিকেল শাখার সাবেক সভাপতি মো: জাহাঙ্গীর আলম, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ঢাকা  মহানগরের  পক্ষে মো: শাহআলম, পার্বত্য নাগরিক পরিষদের অফিস সম্পাদক মো: খলিলুর রহমান  প্রমুখ।

 

সভায় আগামী ২৪ এপ্রিল পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের কেন্দ্রীয় কমিটির  সম্মেলন ঢাকার   জাতীয় প্রেস ক্লাবের হল রুমে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

 

সভাপতির বক্তব্যে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান-ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সরকারের গৃহীত সিদ্ধান্ত সমূহের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে  পার্বত্যাঞ্চালে যৌথ অভিযান চালিয়ে অবৈধঅস্ত্র উদ্ধার, রাঙামাটি মেডিকেল কলেজের ক্লাস চালু  এবং; সন্তু লারমার চাপে বা হুমকিতে  নতি স্বীকার করে ভয় পেয়ে বিতর্কিত ভূমি কমিশন আইন সংস্কার ও বাস্তবায়নের উদ্যোগ না নেয়াসহ  ৮ দফা দাবী মেনে নেয়ার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

                                                                                                  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ