• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে পর্যটকের গাড়ী খাদে নিহত ১ঃ আহত ১১

স্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2018   Tuesday

মঙ্গলবার বান্দরবানে চিম্বুক সড়কের লাইমী পাড়া এলাকায় পর্যটকের গাড়ী পাহাড়ি খাদে পরে ১জন নিহত ও ১১জন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনায় কবলিত গাড়ীর যাত্রীদের সবার বাড়ি চট্টগ্রামের ফটিছড়িতে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে লাইমী পাড়ার পাহাড়ি ঢালু পথ বেঁয়ে একটি মাইক্রোবাস (চট্টমেট্রো-চ ১১-৬৬৭৭) দ্রুত বেগে নামছিল। এসময় হঠাৎ করেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মো: বাদশা (২২) নামে এক পর্যটক প্রাণ হারান। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন ১১ জন। ঘটনাস্থলে দ্রুত পৌছে পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। তারা সকলে চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা।


আহত পর্যটক মোঃ ইমন জানান, ফটিকছড়ির রোসাংগিরি এলাকা থেকে চালকসহ ১২জন বান্দরবানের নীলগিরিতে বেড়াতে আসেন। নীলগিরি থেকে ফেরার পথে পাহাড়ের ঢালু পথে চালানোর সময় হঠাৎ করেই গাড়ীটির নিয়ন্ত্রণ হারালে লাইমী পাড়ার কাছে একটি গভীর খাদে পরে যায়। এসময় তাদের সঙ্গে থাকা একই এলাকার বাদশা মারা যায়।


এ বিষয়ে জেলা সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু বলেন, হাসপাতালে আনার আগেই বাদশা’র মৃত্যু হয়েছে। আহত ১১ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের শারীরিক অবস্থা বুঝে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে ।


খবর পেয়ে ঘটনাস্থল ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আফারাতসহ সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও প্রশাসনের কর্মকর্তারা
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ