• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা প্রদান

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2018   Tuesday

বিলাইছড়িতে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পূর্নবাসনের সহায়তা হিসেবে মঙ্গলবার দি স্যালভেশন আর্মি বাংলাদেশ এর পক্ষ থেকে দ্বিতীয় কিস্তির অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।


উপজেলা পরিষদ মিলনায়তনে দি স্যালভেশন আর্মি বাংলাদেশ-এর রিহেবিলিটেশন প্রোগ্রাম ফর দ্যা ভিকটিমস অব দ্যা ল্যান্ড স্লাইডস অব রাঙামাটি হিল ডিস্ট্রিক প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসিফ ইকবাল। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক, স্যালভেশন আর্মি বাংলাদেশ এর ভিক্তর মন্ডল এবং ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা। সভা সঞ্চালনা করেন গভর্মেন্টস রিলেশনস অফিসার, দি স্যালভেশন আর্মি বাংলাদেশ এর সিলভেস্টার গোমেজ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দূর্যোগে যে পরিবারগুলো অধিক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নির্বাচিত করে ঘর নির্মানের জন্য এবং আগের মত স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্যে এই নগদ অর্থ দেওয়া হচ্ছে। তাই টাকাগুলো যাতে সুষ্ঠুভাবে ব্যবহার করা হয়।


আয়োজক সূত্রে জানা গেছে, ২২ জনকে প্রথম কিস্তি হিসেবে ১০ হাজার টাকা এবং ৩৮ জনকে দ্বিতীয় কিস্তি হিসেবে ২০ হাজার টাকা করে মোট ৬০ জনকে নগদ অর্থ প্রদান করা হয়। সব কিস্তি মিলিয়ে প্রতিজনকে মোট ৮৪ হাজার একশত ঊনাশি টাকা প্রদান করা হবে।

 

উল্লেখ্য, দি স্যালভেশন আর্মি একটি আর্ন্তজাতিক দাতব্য সংস্থা। তাই স্যালভেশন আর্মি বাংলাদেশ পরিচালনায় ২০১৭ সালের ১৩ জুন ভূমি ধসে ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় বিলাইছড়িতেও কর্মসূচির অংশ হিসেবে প্রাকৃতিক দূর্যোগে আক্রান্ত ও ক্ষতিগ্রস্থদের বাছাই করে এই নগদ অর্থ প্রদান করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ