• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে আওয়ামীলীগের তিন নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2018   Wednesday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ইউনিয়নের ওয়ার্ড  আওয়ামীলীগ তিন নেতাকর্মীর  উপর হামলার ঘটনা ঘটেছে। গেল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

 

এদিকে এ হামলার জনসংহতি সমিতিকে দায়ী করে বুধবার বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। তবে জনসংহতি সমিতির পক্ষ থেকে এ ঘটনায় জড়িত জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

 

জানা গেছে, গেল মঙ্গলবার সন্ধ্যার ৬টার দিকেত বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়নের তিনকুনিয়া গ্রামে  ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ নেতা  মৃনাল কান্তি তঞ্চঙ্গ্যা, সদস্য  জয়নাল তঞ্চঙ্গ্যা এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের   বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়চাঁদ তঞ্চঙ্গ্যা একটি দোকানে কথাবার্তা বলছিলেন। এসময় ১০ থেকে ১২ জনের একটি দল তাদের হামলা করলে তারা আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে। পরে তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

 

এদিকে বুধবার এঘটনার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভ সমাবেশ করেছে। বিলাইছড়ি আওয়ামীলীগ কার্যালয়ে  আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্যে দেন  উপজেল্ াআওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, যুগ্ন-সাধারণ সম্পাদক সাথোয়াই মার্মা, সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা প্রমুখ।

 

এর আগে একটি প্রতিবাদ মিছিল উপজেলা পরিষদ কার্যালয়  থেকে শুরু হয়ে বিলাইছড়ি বাজারের প্রধাান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে  গিয়ে শেষ হয়।

 

সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা অভিযোগ করে  বলেন, আওয়ামীলীগকে নিচিহ্ন করার জন্য জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যরা  আওয়ামীলীগের ইউনিয়ন  ওয়র্ড শাখার সভাপতি মৃনাল কান্তি তঞ্চঙ্গ্যা,  জয়নাল তঞ্চঙ্গ্যা ও জয়চাঁদ তঞ্চঙ্গ্যার উপর পরিকল্পিতভাবে হামলা করেছে।  তিনি হামলাকারীদের  অবিলম্বে গ্রেফতারের দাবী জানান।

 

এদিকে, জনসংহতি সমিতির বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি শুভ মঙ্গল চাকমা এ ঘটনার সাথে জনসংহতি সমিতি জড়িত নয় বলে দাবী করেছেন।  তিনি বলেন, জনসংহতি সমিতির একটি গণতান্ত্রিক সংগঠন। জনসংহতি সমিতিকে জড়িয়ে যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা ও বানোয়াট। একটি পক্ষ  ফায়দা লুঠবার জন্যে এই  হামলা  চালাতে পারে তার ধারনা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ