• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলী আহমেদের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2018   Friday

রাঙামাটির সাংবাদিক অলি আহমেদ ও এডভোকেট জামাল উদ্দিনের বড় ভাই তবলছড়ির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলী আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে -----রাজেউন)। মৃত্যু কালে তারবয়স হয়েছিল ৬০ বছর। বৃহস্পতিবার চট্টগ্রামের সিএসসিআরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে কয়েক বছর অসুস্থ ছিলেন।

 

বৃহস্পতিবার রাঙামাটির বাসায় অসুস্থ হয়ে পড়লে ওই দিনই চট্টগ্রামের সিএসসিআরে ভর্তি করে লাইফ সার্পোটে রাখা হয়। নিবিড় পর্যবেক্ষনে রাখার পর  ওই দিন বৃহস্পতিবার  রাত ১১টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গভীর রাতে তার মরদেহ রাঙামাটির মাঝের বস্তি পুলিশ ফাঁড়ি সংলগ্ন নিজ বাসায় নিয়ে আসা হয় । আলী আহমেদ এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাঙামাটির ব্যবসায়ী ,সাংবাদিক,বন্ধু মহলে ও আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে আলী আহমেদ স্ত্রী ও ১ ছেলেসহ বহ আত্মীয় স্বজন রেখে গেছেন।

 

শুক্রবার সকালে আলী আহমেদকে শেষ বারের মত দেখতে তার বাসায় অগনিত মানুষ ভিড় করে। বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ বাসায় গিয়ে আলী আহমেদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর শাহ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আলী আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ জানায় অংশ নেন। জানাজা শেষে তবলছড়ি কেন্দ্রীয় কবরস্থানে আলী আহমেদের মরদেহ দাফন করা হয়।

 

জীবদ্দশায় আলী আহমেদ তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও রাঙামাটির শ্যামলী পরিবহনের প্রতিনিধি হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তিনি ব্যবসায়ী নেতা হিসাবে দক্ষতার পরিচয় দিয়ে তবলছড়ি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষন ও বাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।

 

এছাড়া রাঙামাটির যাত্রী সাধারনের কল্যানেও আলী আহমেদ নিরলস প্রচেষ্ঠা চালিয়ে গেছেন। রাঙামাটিতে যানবাহনে যাত্রীদের  চলাচলে সেবা সুবিধা বাড়াতে বিলাসবহুল দুরপাল্লার বাস চালুর পেছনে আলী আহমেদের অবদান ছিল অনেক। রাঙামাটিতে প্রথম বিলাস বহুল গাড়ী কর্ণফুলী সার্ভিস ও পরে তবলছড়িতে পৃথক বিরতী হীন সার্ভিস চালু করে তিনি যাত্রীসেবায় মনোযোগী হন।

 

রাঙামাটিতে আগত পর্যটকদের জন্য তিনি শীতাতপ নিয়ন্তিত বাস সার্ভিস চালুর ব্যবস্থা নিয়েও রাঙ্গামাটির পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সহয়তা করেছেন।

 

তিনি শ্যামলী পরিবহনের প্রতিনিধি হিসাবে দায়িত ¡নেয়ার পর তার পথ অনুসরণ করে আরো অনেকে রাঙামাটিতে বিলাশ বহুল পরিবহন সার্ভিস চালু করেন। রাঙামাটির যাত্রী সাধারনের কল্যানে তার এ অবদান স্মরণীয় হয়ে থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ