• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে টমটম চালক সমিতির কমিটি গঠন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2018   Friday

শুক্রবার খাগড়াছড়ির মহালছড়িতে টমটম চালক সমিতির কমিটি গঠন হয়েছে। এতে রিপ্রু মারমাকে সভাপতি, ইমন সরকার কার্তিককে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট মহালছড়ি উপজেলা টমটম চালক সমিতির একটি কমিটি গঠন করা হয়।

 

মহালছড়ি কলেজ মাঠে উপজেলার সকল টমটম চালকদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনায় বক্তারা টমটম চালকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। একদিকে টমটম চালকদের সমন্বয় না থাকায় যাত্রীদের ভাড়া উত্তোলনসহ বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি দেখা যাচ্ছে। যারফলে যাত্রীদের দুর্ভোগ ও হয়রানির শিকার হতে হচ্ছে। এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে কমিটি গঠন জরুরী বলে করেন বক্তারা।

 

কমিটি গঠনের পর নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক  গঠনতন্ত্র ও সিদ্ধান্ত অনুযায়ী সকল সদস্যকে  নিয়ম মেনে চলার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ