• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগে আটক ১

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2018   Saturday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম ইমরান আলী (৩০)।


পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের উত্তর বঙ্গলতলী গ্রামের ঘটনার শিকার পাহাড়ী সম্প্রদায়ের কিশোরীর বাড়ীতে একটি রিংওয়েল (নলকুপ) স্থাপন করার জন্য শুক্রবার অন্যান্য শ্রমিকদের সাথে কাজ করতে যায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আবদুল লতিফের ছেলে ইমরান আলী। মোবাইলে চার্জ না থাকার ওই কিশোরীর বাড়ীতে বিকালে ইমরান চার্জ দেয়। এতে রাত বেশী হওয়াতে ইমরানকে বাড়ীতে রাত যাপনের জন্য ব্যবস্থা করে দেন কিশোরীর অভিভাবক। রাতের খাবার শেষে বাড়ীর সবাই ঘুমিয়ে পড়লে সাড়ে ১১টার দিকে ইমরান কিশোরীর কক্ষে প্রবেশ করে কিশোরীটি জড়িয়ে ধরে। এতে কিশোরীটি চিৎকার করলে বাড়ীর অন্যান্য এগিয়ে গিয়ে ইমানরকে হাতেনাতে ধরে ফেলে। ঘটনাটি তাৎক্ষনিকভাবে বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমাকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি বাঘাইছড়ি থানা পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমরানকে আটক করে বাঘাইছড়ি থানায় নিয়ে যায়। এ ঘটনার ব্যাপারে শুক্রবার বিকালে কিশোরীর অভিভাবকদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। 

 

বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা এ ঘটনার দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির আশা প্রকাশ করেছেন।


বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ