• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2018   Monday

বরকল উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে সোমবার শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বরকল উপজেলার সদর ইউনিয়নের পাবলিক ক্লাব এবং কুরকুটিছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দেড় শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, ২নং বরকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা, আইমাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুুল আমিন ফরাজী, বরকল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চিংহেন রাখাইন’সহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


শীতবস্ত্র বিতরণকালে বক্তরা বলেন, শীত আসলেই এই পাহাড়ের অসহায় দুস্থ মানুষেরা প্রচন্ড কষ্টে ভোগে। কনকনে প্রচন্ড শীতের কারণে অসহায় শীতার্ত এ মানুষগুলো একটু উষ্ণতা পেতে কত কিছুই না করে। সমাজের বিত্তবানরা সামর্থ থাকার পরও শীতার্তদের এড়িয়ে যাওয়া কোনভাবেই কাম্য নয়।

 

 

বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো জন্য সমাজের বিত্তশালী ও সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ