• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে বৃক্ষ ও বন জরিপ বিষয়ক তথ্য বিনিময় সভা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2018   Tuesday

বন বাচলে পরিবেশ বাচবে। বাচবে বনের বৈচিত্র জীব প্রাণী। সুতরাং সকলকে বন রক্ষায় সচেতন হতে হবে।

 

মঙ্গলবার জুরাছড়ি উপজেলা সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে বাংলাদেশ বৃক্ষ ও বন জরিপ বিষয়ক তথ্য বিনিময় সভায় এ অভিমত প্রকাশ করেন বক্তারা ।

 

বক্তারা আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ তথা বনের গুরুত্ব অপরিসীম। তাছাড়া বন মানুষের দৈনন্দিন জীবনের অনেক চাহিদা পূরণ করার জন্য অপরিহার্য। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বন সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

প্রশাসন, স্থানীয় সরকার, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, ইউএসআইডি এবং সিলভাকার্বনের সহযোগীতায় বৃক্ষ ও বন জরিপ বিষয়ক তথ্য বিনীময় সভা উপজেলা সম্মেলন কক্ষে আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ।  সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, রেঞ্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ চাকমা, বন বিভাগ ও জরিপ দলসহ স্থানীয় হেডম্যান-কার্বারীগণ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে রেঞ্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ চাকমা বলেন, বর্তমান সরকার বনজ সম্পদের সুরক্ষা, সর্বোত্তম ব্যবহার সুনিশ্চিত, বনের আচ্ছাদন বৃদ্ধি এবং বন মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে দেশব্যাপী সরকারি বন ও বন বহির্ভূত বৃক্ষ (গ্রামীণ বন) কার্যক্রম গ্রহণ করেছে।

 

 কিভাবে এই জড়িপ সম্পাদন করা হবে তার ধারনা ভিডিও চিত্র ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কনসালটেন্ট  ড. নিখিল চাকমা।

 

উপস্থিত বক্তারা আরো বলেন, বৃক্ষ ও বন জরিপ দেশের সরকারি বন ও গ্রামীণ বনের উন্নয়ন, ব্যক্তি বা প্রতিষ্ঠানিক পর্যায়ের বৃক্ষরোপন উদ্যোগকে ভবিষৎ পরিকল্পনায় সঠিকভাবে অন্তভুক্ত করার জন্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক ভাবে কি ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন তার দিকনির্দেশনা প্রদান করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ