• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

জালিয়াতির মাধ্যমে ৫৭ শতক ভুমির রেকর্ড সংশোধনের প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2018   Saturday

বিবাদীকে গরহাজির দেখিয়ে পারস্পারিক যোগসাজসে আইনজীবি নিয়োগ দেখিয়ে জালিয়াতির মাধ্যমে একতরফাভাবে রায় নিয়ে রেকর্ড সংশোধনের প্রতিবাদে শনিবার খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন  করা হয়েছে।

 

খাগড়াছড়ি প্রেসক্লাবের হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ ও হয়রানীর শিকার বীর বিক্রম রোয়াজা  লিখিত বক্তব্যে পাঠ করেন। এ সময় তার স্ত্রী  প্রতিমা রোয়াজা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে  অভিযোগ  করা হয়, পুর্ন জ্যোতি রোয়াজার সাথে তার দীর্ঘদিন ধরে ভুমি নিয়ে বিরোধ ছিল। যুগ্ম জেলা জজ কোর্টে গোপনে ৭৫/২০১৬ মামলা রুজু করে জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিবাদীকে গরহাজির দেখিয়ে  এবং পারস্পারিক যোগসাজসে আইনজীবি নিয়োগের মাধ্যমে একতরফাভাবে রায় নিয়ে রেকর্ড সংশোধন করে নেয়।  ফলে তার ৫০ লক্ষ টাকা মুল্যের ৫৭ শতক ভুমি জালিয়াত চক্র নিজেদের নামে করে নিয়েছেন।  তিনি এ ঘটনার সাথে জড়িত প্রতারক চক্র, আইনজীবিসহ দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একতরফা রায়ের খবর জানতে পেরে মামলার আর্জি,আদেশের নকলসহ মামলার সকল কাগজপত্র পাওয়ার জন্য আবেদন করলে নকল শাখা থেকে শুধুমাত্র আদেশের নকলের কপি  দেয়া হয়েছে। বার বার ধর্না দিয়েও মামলার আর্জিসহ অন্যান্য কাগজপত্র না দিয়ে  নানাভাবে হয়রানী করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ