• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

হিল উইমেন্স ফেডারেশনের ডাকে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা ঢিলেঢালা সড়ক অবরোধ পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2018   Saturday

ইউপিডিএফের সমর্থিত সংগঠন হিল ইউমেন্স ফেডারেশনের ডাকে শনিবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা ঢিলেঢালা সড়ক ও নৌ-পথ অবরোধ পালিত হয়েছে। রাঙামাটির বিলাইছড়িতে মারমা সম্প্রদায়ের দুই বোনকে যৌন নিপীড়নের অভিযোগ এনে দোষীদের শাস্তির দাবিসহ ৬ দফা দাবিতে এ কর্মসূচি ডাকা হয়েছে।

 

রাঙামাটিতে অবরোধ চলাকালে রাঙামাটি শহরে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করেছে। তবে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে দুরাপাল্লার যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করলেও রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের খামার পাড়া,কতুকছড়ি এলাকায় অবরোধ সমর্থনকারীরা পিকেটিং করেছে। অবরোধ চলাকালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


এদিকে, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটিতে হিল উইমেন্স ফেডারেশনের ডাকে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি স্বতঃস্ফুর্ত ও সফলভাবে পালিত হয়েছে। জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এই অবরোধের প্রতি সমর্থন জানিয়েছে। তবে রাঙামাটি শহর এলাকা অবরোধ আওতামুক্ত থাকলেও কাউখালী, নানিয়ারচর, বাঘাইছড়িসহ বিভিন্ন উপজেলায় স্বতঃস্ফুর্তভাবে অবরোধ পালিত হয়েছে। সকালে বিভিন্ন জায়গায় অবরোধের সমর্থনে পিকেটাররা রাস্তায় টায়ার জ্বালায়।


প্রেস বার্তায় অভিযোগ করা হয়, অবরোধ চলাকালে বিকালে ঘিলাছড়ি ইউপি’র ভুইয়ো আদাম এলাকা থেকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা এডিশন চাকমা (২৯), অনিল বিকাশ চাকমা (৩৮) ও সুখময় চাকমা (২২)। এছাড়া দুপুরের দিকে একই ইউনিয়নের নাঙেল পাড়ায় দুই পাহাড়ি যুবককে মারধর করা হয়েছে বলে অভিযোগ।


প্রেস বার্তায় অবিলম্বে বিলাইছড়ি ঘটনার ডাক্তারি পরীক্ষা রিপোর্ট প্রকাশপূর্বক ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করাসহ ৬ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ