• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Feb 2018   Sunday

রোববার রাঙামাটিতে জেলা পর্যায়ে তিন দিনব্যাপী চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্টীর ইন্সটিটিউটের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্টীর ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক রুনেল চাকমা, রাঙামাটি বিসিকের সহকারী ব্যবস্থাপক স্বপন ত্রিপুরা, উপজাতীয় সাংস্কৃতিক ইন্সটিটিউটের প্রাক্তন পরিচালক সুগত চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা। এর আগে অনুষ্ঠানের প্রারম্ভে অংশগ্রহনকারী প্রতিযোগীদের পরিবেশনায় সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকার পার্বত্যবাসীর প্রতি খুবই আন্তরিক। তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় আন্তরিকভাবে কাজ করে চলেছে। কারন একটি জাতীর পরিচয় তার ভাষা ও সংস্কৃতি।


তিনি আরো বলেন, নৃ-গোষ্ঠীরা যাতে নিজ নিজ ভাষা ও অক্ষরে পড়ালেখা করতে পারে সে জন্য বর্তমান সরকার বিনামূল্যে নৃ-গোষ্ঠীদের নিজস্বভাষায় বই বিতরন করছে। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটি জেলা পরিষদ বিদ্যালয়ের নৃ-গোষ্টী শিক্ষকদের প্রশিক্ষন প্রদান করছে। এ ধারা অব্যহৃত থাকবে।


তিনি বলেন, নৃ-গোষ্ঠীরা যাতে তাদের নিজস্ব সংস্কৃতিকে ভুলে না যায় সেজন্য সংস্কৃতি তাদের চর্র্চায় সাংস্কৃতিক ইন্সটিটিউটের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষন ও প্রতিযোগীতার আয়োজন করছে।


তিনি অংশগ্রহনকারী বিজয়ীদের উদ্দেশ্যে বলেন, নিজ নিজ জাতীগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় এখন থেকে যেভাবে চর্চা ও প্রতিযোগীতায় অংশগ্রহন করে তোমরা বিজয়ী হচ্ছো তা আগামীতে জেলা, বিভাগীয় ও দেশ বিদেশে প্রসার ঘটাতে চেষ্ঠা চালিয়ে যাবে। কারন একটি মন্ত্রির চাইতে একজন শিল্পীর সুনাম অনেক দূর পৌছায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ