• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সংবাদ সন্মেলনে নাগরিক সমাজের নেতৃবৃন্দের দাবী
চাকমা রাণীর উপর হামলার ঘটনা পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রথাগত প্রতিষ্ঠানের উপর হামলার সামিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2018   Friday

রাঙামাটি জেনারেল হাসপাতালে চাকমা সার্কেলের রাণী য়েন য়েনসহ ভলাণ্টিয়ারদের উপর হামলার অভিযোগ এনে ঘটনায় নিন্দা ও প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠ বিচারসহ ৫ দফা দাবি জানিয়েছে পার্বত্য নাগরিক সমাজ। 

 

শুক্রবার রাঙামাটির স্থানীয় একটি রেষ্টুরেন্টে বিকালে ৬টি সংগঠনের আায়োজিত এক সংবাদ সন্মেলনে পার্বত্য নাগরিক সমাজের নেতৃবৃন্দ এই দাবি জানিয়েছেন। 


সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় চাকমা রাণীর উপর যে হামলার ঘটনা ঘটেছে তা পার্বত্য চুক্তির অভিপ্রায়ের সাথেও সাংঘর্ষিক বলেও মনে করে সংগঠনটি। শুধু তাই নয় এ হামলার ঘটনাটি চাকমা রাণীর উপর হামলার ঘটনা পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রথাগত প্রতিষ্ঠানের উপর হামলার সামিল।


শহরের একটি রেষ্টুরেন্টে বিকালে আায়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান। এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী, হিমাওয়ান্টির চেয়ারপার্সন টুকু তালুকদার নারী নেত্রী এ্যাডভোকেট সুস্মিতা চাকমাসহ উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক, হেডম্যান ও কারবারী নেটওয়ার্ক ও বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গেল ২২ জানুয়ারী রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়ার ইউনিয়নের অরাছড়ি গ্রামে দুই মারমা তরুনীর একজনকে ধর্ষন ও অপরজনকে ধর্ষনের চেষ্টা করা হয়। গেল ২৩ জানুয়ারী গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে দুই তরুনীকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। ঘটনার শিকার দুই তরুনীকে আইন-শৃংখলা বাহিনী কড়া প্রহরায় হাসপাতালের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। তরুনীদের মানসিক মনোবল ফিরিয়ে আনার লক্ষে রাণী য়েন য়েন ও ভলাণ্টিয়াররা এতদিন তাদের সঙ্গ দিয়ে আসছিল। কিন্তু হাইকোর্টের আদেশে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিফর্মধারী পুলিশ ও সাদা পোষাকধারী পুরুষ ও নারী ঘটনার শিকার তাদের বাবা-মার হেফাজতে দেয়ার কথা বলে হাসপাতাল থেকে জোর পূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যায়।


সংবাদ সন্মেলনে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি জেনারেল হাসপাতালে নির্যাতিত দুই তরুনীর সঙ্গে রাঙামাটির চাকমা সার্কেলের উপদেষ্টা রাণী য়েন য়েন ও ভলাণ্টিয়াররা অবস্থান করছিলেন। ওই সময় চাকমা রাণী ও ভলাণ্টিয়ারদের উপর মুখোশ পরিহিত ও ওড়না পেছানো একদল নারী-পুরুষ তাদের উপর হামলা চালায়। এতে চাকমা রাণী ও ভলাণ্টিয়াররা আহত হন।

 

সংবাদ সন্মেলনে নাগরিক সমাজের নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চাকমা রাজ পরিবারসহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করা ও এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহিৃত করে শাস্তির দাবি জানান।


এদিকে ঘটনার শিকার দুই তরুনীকে পুলিশী প্রহরায় তাদের বাবা-মার কাছে দিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে জানা গেছে। তবে তাদের কোথায় রাখা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি সূত্রটি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ