• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2018   Wednesday

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বুধবার বিলাইছড়িতে প্রভাত ফেরী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।


দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে বিলাইছড়ি উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠন, বিএনপি ও অঙ্গসংগঠন, বিলাইছড়ি মডেল উচ্চ বিদ্যালয়, বিলাইছড়ি মডেল সঃ প্রাঃ বিদ্যালয়, দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী ক্লাব, উপজেলা জেএসএস, মাসস ও বিভিন্ন স্তরের জনগণ। ভোরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহনে প্রভাত ফেরীর আয়োজন করা হয়।


এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার্স ইনচার্জ আহম্মেদ নাসির উদ্দিন মোহাম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা ,বীর মুক্তিযোদ্ধা শাক্য প্রিয়– বড়–য়া, বিলাইছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম শাহিদুল ইসলাম । বক্তব্য রাখেন, ১নং বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও বিলাইছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিরন চক্রবর্তী। আলোচনা সভা শেষে অতিথিরা পুরুস্কার করেন এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


অনুষ্ঠানে রক্তারা বলেন, যে জাতি তার ভাষাকে শ্রদ্ধা করে, সে তার জাতিকে এবং রাষ্ট্রকেও শ্রদ্ধা করতে জানে। যে জাতির সংস্কৃতি বিলুপ্তি হয়ে যায় সেই জাতি কখনো মাথা উচঁ করে দাড়াতে পারে না। 

 

বক্তারা উন্নত জাতি গঠনের জন্য নিজের ভাষা ও সংস্কৃতিকে লালন, পালন ও অন্তরে ধারন করার আহবান জানান এবং সকল বিদ্যালয়ে যেন শিক্ষার্থীদের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বিশদভাবে জানানোর জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ