• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে আদিবাসী বইয়ের মোড়ক উন্মোচন ও কবিতা পাঠের আসর

মিল্টন চাকমা,মহালছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2018   Friday

খাগড়াছড়িতে আদিবাসী কবি ও লেখকদের  নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও স্ব স্ব ভাষায় স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে গেল বৃহস্পতিবার।


খাগড়াছড়ি গাইরিং হোটেলের সম্মেলন কক্ষে ইউআরসি রিন্টু চাকমা ও জাবারাঙ এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা এর ব্যক্তিগত উদ্যেগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা। বক্তব্যে দেন রিন্টু চাকমা ও মথুরা বিকাশ ত্রিপুরা। অনুষ্ঠানে লেখক ও কবি ছাড়াও বিভিন্ন পেশাজীবি ও বুদ্ধিজীবিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা ভাষার মাসে এ ধরণের অনুষ্ঠান আয়োজকদের স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সরকার স্ব স্ব মাতৃভাষার হরফে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করেছে। প্রকাশিত এই বই গুলি পাঠ্য সহায়ক হিসেবে কাজ দেবে এবং আগামী প্রজন্মকে শিক্ষার ক্ষেত্রে প্রেরণা যোগাবে। প্রত্যেকের নিজ নিজ ভাষার অক্ষর জ্ঞান থাকা দরকার। কবি ও লেখকদের উৎসাহ যোগাতে তিনি সকল ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।


অনুষ্ঠানের আয়োজক রিন্টু চাকমা ও মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, পাহাড়ের আনাচে কানাচে অনেক প্রতিভাবান আদিবাসি কবি লেখক নিরবে নিভৃতে প্রতিকুলতার মধ্যেও লিখে যাচ্ছেন কিন্তু তা বিভিন্ন কারণে তা প্রকাশ পায় না। নিজের প্রতিভাকে কাজে লাগাতে না পেরে তাঁদের লেখার আগ্রহ হারিয়ে যায়। এসব ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান কবি লেখকদের একত্রিত করে লেখার প্রতি আগ্রহ এবং উৎসাহ বাড়ানোর লক্ষ্য নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকল লেখক ও কবিদের প্রতি আরো সুন্দর বই উপহার দেওয়ার আহবান জানিয়ে বলেন, পরবর্তীতে এ ধরণের অনুষ্ঠান আরো ব্যাপক আকারে আয়োজন করা হবে বলে জানান।


প্রকাশিত উন্মেচন করা বইগুলো হচ্ছে সরোজ কান্তি চাকমার লেখা চাকমা উপন্যাস (সম্পূর্ণ চাকমা হরফে) “মেগুলো দেবার আহঝি”, আলোময় চাকমার স্বরচিত ছড়াগ্রন্থ “তিন্নোমুরি”, বসুন্ধরা ত্রিপুরার ছোটগল্প “চুমুইতির খুশি দেখে কে?”, দেবপ্রিয় চাকমা’র “ফুটবল কন্যা আনাই ও আনুচিং”, কে ভি দেবাশীষ চাকমা’র লেখা “আঝা পুরেবং” “আওচ”, আবাইশি মারমা’র (মারমা হরফে লেখা ও বাংলায় অনুবাদ করা) শিশুতোষ “রাজা ও কংজরি”।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ